BREAKING :
(1) তিন দিনের সফরে ভারতে রুশ প্রেসিডেন্ট পুতিন, শুক্রে বৈঠক মোদীর সঙ্গে, ব্রিক্‌সের আগে ‘ইতিবাচক’ বার্তা প্রধানমন্ত্রীর (2) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ) সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। (3) যাত্রাপুর থানার পুলিশ নেশা মাফিয়া দুলাল হোসেনের বাড়িতে অভিযান চালালো।

কম দামে সবজি কেনার জন্য উদয়পুর জামজুরি বাজারে গোমতী ফ্রেশ মার্টের সূচনা

কম দামে সবজি কেনার জন্য উদয়পুর জামজুরি বাজারে গোমতী ফ্রেশ মার্টের সূচনা

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর  | ১১ সেপ্টেম্বর : 

কাঁকড়াবন মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর অধীন জামজুরি বাজারে গোমতী ফ্রেশমাট এর ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলন

করে শুভ উদ্বোধন করেন গোমতী জেলা শাসক রিঙ্কু লাঠের। এছাড়া ছিলেন , কাঁকড়াবন আরডি ব্লকের বিডিও অনিন্দ দত্ত মজুমদার,

কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুপ্রিয়া সাহা , কাঁকড়াবন  CLF এর সভাপতি টুনটুল দেব বর্ধন , সম্পাদক ঝুমা দাস ভৌমিক সহ প্রমূখ।

Must Read গোমতী জেলায় পশু ও সাপের কামড়ের ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক মেগা কর্মশালা অনুষ্ঠিত। গোমতী জেলায় পশু ও সাপের কামড়ের ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক মেগা কর্মশালা অনুষ্ঠিত।

গোমতী ফ্রেশমাট এই বাজারটি উদ্বোধন হওয়ার ফলে অনেকটা সুবিধা হবে গ্রামবাসীদের। জেলাশাসক সংবাদ মাধ্যমকে জানান ,

বাজার থেকে অনেকটা কম দামে সব্জি পাওয়া যাবে। একই ছাদের নীচে এই সব্জি গুলি কিনতে পারবেন ক্রেতারা । জানা যায়,  এই বাজারটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ৫ লক্ষ টাকার উপর।

পরে জেলা শাসক জামজুরি গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করেন । একই সাথে কাঁকড়াবন মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর অফিস কক্ষ ঘুরে দেখেন।

পরে কনফারেন্স হলে এক বৈঠকে বসেন জেলা শাসক। CLF এর সমস্ত মহিলা দের সাথে তাদের সমিতির আয় উন্নতি থেকে শুরু করে বর্তমান বাজার কিভাবে পরিচালনা

Also Read ধলাবিল চা বাগানে বোল্ডোজার চালিয়ে চা গাছ কাটার অভিযোগ প্রতিবাদে কাজ বন্ধ করলেন শ্রমিকরা ধলাবিল চা বাগানে বোল্ডোজার চালিয়ে চা গাছ কাটার অভিযোগ প্রতিবাদে কাজ বন্ধ করলেন শ্রমিকরা

করা হবে সমস্ত বিষয়ে সুপরামর্শ দিয়েছেন গোমতী জেলাশাসক রিঙ্কু লাঠের। আগামী দিন মহিলাদেরকে আরো আত্মনির্ভর গড়ে তুলতে সর্বদা জেলা প্রশাসন তাদের পাশে

দাঁড়াবে বলে বার্তা দিয়েছেন জেলাশাসক। এদিনের অনুষ্ঠানে জামজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিভিন্ন ওয়ার্ড সদস্যরাও অংশ নিয়েছেন।  

এদিন গোটা অনুষ্ঠানে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় সকলের মধ্যে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram