BREAKING :
(1) আশঙ্কার আবহে আশ্বাসবাণী। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ়েশন)-র চেয়ারম্যান ভি নারায়ণন সোমবার জানিয়েছেন, কোনও অবস্থাতেই ৫৭ বছরের পুরনো কেন্দ্রীয় প্রতিষ্ঠানটির বেসরকারিকরণ হচ্ছে না। এমনকি, কেন্দ্রীয় সরকার ভবিষ্যতে ইসরোর সম্প্রসারণে উদ্যোগী হবে বলেও দাবি করেন নারায়ণন। (2) মধ্যরাতে বাগপতের ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায় একটি গাড়ি। সংবাদ প্রতিবেদন অনুসারে, এই ঘটনায় পাঁচ জনের মৃত্যু ঘটেছে।

গভীর রাতে রণক্ষেত্র আগরতলা: বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর মাধবী বিশ্বাসের বাড়িতে ব্যাপক তাণ্ডব ও হামলা

গভীর রাতে রণক্ষেত্র আগরতলা: বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর মাধবী বিশ্বাসের বাড়িতে ব্যাপক তাণ্ডব ও হামলা

​নিজস্ব প্রতিনিধি, আগরতলা:


রাজধানী আগরতলায় গভীর রাতে এক ভয়াবহ হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

 বিতর্কিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর মাধবী বিশ্বাসের বাড়িতে একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় মাধবী বিশ্বাস ও তার ছেলে কৃষানু গুরুতরভাবে জখম হয়েছেন।

 বর্তমানে কৃষানুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সূত্র মারফত জানা গেছে, গত রাতে গভীর অন্ধকারে যখন এলাকা নিঝুম ছিল, ঠিক তখনই একদল দুষ্কৃতী মাধবী বিশ্বাসের বাড়ি ঘিরে ফেলে।

Must Read মা-বাবার কাঁধে দুই সন্তানের লাশ: মেলাঘর চরের মালেক মিয়ার জীবনে আঁধার নামাল ভাগ্য। মা-বাবার কাঁধে দুই সন্তানের লাশ: মেলাঘর চরের মালেক মিয়ার জীবনে আঁধার নামাল ভাগ্য।


খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে। প্রথমে তাদের আইজিএম (IGM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাদের জিবিপি (GBP) হাসপাতালে রেফার করেন।

 বর্তমানে কৃষানু জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

দীর্ঘ ৭৫ দিন জেল হাজতে থাকার পর গত ১২ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান।

Also Read খোয়াই-আগরতলা ১০৮বি জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু খোয়াই-আগরতলা ১০৮বি জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু


​জামিনে ফেরার কয়েকদিনের মধ্যেই এই নৃশংস হামলা কি কোনো রাজনৈতিক প্রতিহিংসা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram