BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

কৈলাসহর টাউন কালীবাড়ির সংকীর্তন ঘিরে তোলপাড়!

কৈলাসহর টাউন কালীবাড়ির সংকীর্তন ঘিরে তোলপাড়!

কৈলাসহর প্রতিনিধি , শুভঙ্কর দাস : 

ঐতিহ্যবাহী কৈলাসহর টাউন কালীবাড়ি প্রাঙ্গণে এ বছর ৫০ বছরে পদার্পণ করল সাত দিনব্যাপী হরিনাম সংকীর্তন উৎসব।

কিন্তু এই উৎসবের সমাপ্তিতে এক অপ্রীতিকর বিতর্কের সৃষ্টি হয়েছে। পানীয় জলের অভাব এবং অর্থের বিনিময়ে প্রসাদ বিক্রির মতো কিছু অভিযোগ সম্প্রচারিত হয় সংবাদমাধ্যমের একাংশে।

এই অভিযোগগুলিকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করে আজ দুপুরে এক সাংবাদিক বৈঠক ডাকল মন্দির পরিচালন কমিটি ও সংকীর্তন উৎসব কমিটি।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

কৈলাসহরের ধর্মীয় আবেগের অন্যতম কেন্দ্রবিন্দু টাউন কালীবাড়ি। প্রতি বছরের মতো এ বছরও মহাসমারোহে পালিত হয়েছে হরিনাম সংকীর্তন।

কিন্তু উৎসবের শেষে ছন্দপতন। কিছু নিউজ চ্যানেলে খবর প্রচারিত হয় যে, উৎসব প্রাঙ্গণে পানীয় জলের সুব্যবস্থা ছিল না এবং ভক্তদের কাছে প্রসাদ বিক্রি করা হয়েছে। ​

এই খবর প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় ভক্ত মহলে। আজ দুপুরে টাউন কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই সমস্ত অভিযোগের তীব্র নিন্দা জানানো হয়।

 বৈঠকে উপস্থিত ছিলেন:জয় শংকর মজুমদার (সম্পাদক, টাউন কালীবাড়ি পরিচালন কমিটি) উত্তম দে (সহ-সম্পাদক) ভাস্কর রায় (সম্পাদক, সংকীর্তন উৎসব কমিটি) সহ অন্যান্য পদাধিকারীরা। 

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

কমিটির কর্তারা স্পষ্ট জানান, মন্দিরের নিয়ম মেনেই কুপনের মাধ্যমে প্রসাদ বিতরণ করা হয়, যা দীর্ঘদিনের প্রথা।

কিন্তু সংবাদমাধ্যমে সেটিকে ভিন্নভাবে তুলে ধরায় সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে উৎসবের সুনাম নষ্ট করার চেষ্টা চলছে বলেও তারা অভিযোগ করেন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram