BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

আগরতলায় জন্ডিসের প্রাদুর্ভাব : স্মার্ট সিটির কাজে গাফিলতির অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলায় জন্ডিসের প্রাদুর্ভাব : স্মার্ট সিটির কাজে গাফিলতির অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ সিপিআই(এম)

নিজস্ব প্রতিনিধি, আগরতলা :

 আগরতলা শহরের বিস্তীর্ণ এলাকায় জন্ডিস সহ নানা জলবাহিত রোগের প্রকোপে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সদর মহকুমা কমিটি।

শহরের রামনগর ও কৃষ্ণনগর সহ একাধিক এলাকায় এই রোগ মারাত্মক আকার ধারণ করেছে বলে অভিযোগ। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছে বাম নেতৃত্ব।

পার্টি নেতৃত্বের দাবি, বর্তমানে বহু মানুষ এই রোগে আক্রান্ত হয়ে নিজেদের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

এলাকাবাসীর অভিযোগের বরাত দিয়ে সিপিআই(এম) জানিয়েছে, 'স্মার্ট সিটি' প্রকল্পের নামে শহরজুড়ে যে অপরিকল্পিত ড্রেন ও রাস্তা খোঁড়াখুঁড়ি চলছে, তার ফলেই পানীয় জলের লাইনে নোংরা জল মিশে যাচ্ছে।

একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে নিয়মিত পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জলের অভাব—এই জোড়া ফলায় নাজেহাল শহরবাসী। বর্তমান পরিস্থিতি বিচার করে সিপিআই(এম) সদর মহকুমা কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একগুচ্ছ দাবি পেশ করা হয়েছে।

জলবাহিত রোগ মোকাবিলায় সরকারি উদ্যোগে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে।"স্মার্ট সিটির উন্নয়নের নামে জনগণের স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে।

ড্রেন ও পানীয় জলের পাইপলাইনের সংমিশ্রণেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাস্থ্য দপ্তর অবিলম্বে পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।" — সিপিআই(এম) নেতৃত্ব।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। এখন প্রশাসনের তরফে জলবাহিত এই সংক্রমণ রোধে কী ধরনের জরুরি ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে শহরবাসী।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram