BREAKING :
(1) ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে মাত্রা ৫.৯, মৃত্যু আট জনের! কম্পন অনুভূত হল দিল্লি, পঞ্জাব, জম্মু-কাশ্মীরেও (2) আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক নয় ইরান, মার্কিন দাবির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তেহরান: রিপোর্ট (3) আবার বিতর্ক পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। এ বার প্রকাশ্যে ঝগড়ায় জড়ালেন দুই ক্রিকেটার। তাঁদের এক জন অস্ট্রেলিয়ার, অন্য জন ইংল্যান্ডের। পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল করাচি কিংসের টিম ডিরেক্টর হায়দার আজহারকে।

অমরপুরের রাস্তায় কি নদী বইছে? দপ্তরের সমন্বয়হীনতায় হাজার হাজার লিটার পানীয় জল নষ্ট, দায় নেবে কে?

অমরপুরের রাস্তায় কি নদী বইছে? দপ্তরের সমন্বয়হীনতায় হাজার হাজার লিটার পানীয় জল নষ্ট, দায় নেবে কে?

নিজস্ব প্রতিনিধি, অমরপুর:

সরকারি দুই দপ্তরের মধ্যে ন্যূনতম সমন্বয়হীনতার মাশুল গুনছেন সাধারণ মানুষ। অমরপুর-উদয়পুর মূল সড়কের মহুয়ামিলন এলাকায় গ্যাসের পাইপ বসাতে গিয়ে পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গত দুদিন ধরে চলছে অবাধে জল অপচয়। রাস্তার ওপর জল জমে থাকায় একদিকে যেমন পানীয় জলের সংকট দেখা দিয়েছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল।


স্থানীয় সূত্রে জানা গেছে, মহুয়ামিলন এলাকায় রাস্তার পাশে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন বসানোর কাজ চলছে। অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা বা দপ্তরের কর্মীরা সতর্কতা অবলম্বন না করেই খনন কাজ চালানোর সময় পানীয় জলের মূল পাইপটি ফাটিয়ে দেয়। গত ৪৮ ঘণ্টা ধরে সেই ফাটা পাইপ দিয়ে প্রবল বেগে জল বেরিয়ে রাস্তার ওপর আস্ত এক ডোবার সৃষ্টি করেছে।


রাস্তার ওপর জল উপচে পড়ায় ওই এলাকায় যাতায়াত করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন পথচারী থেকে শুরু করে ছোট-বড় যানবাহনের চালকরা। স্থানীয়দের অভিযোগ: পাইপ ফেটে যাওয়ায় এলাকার বহু বাড়িতে পানীয় জল পৌঁছাচ্ছে না। দীর্ঘক্ষণ জল জমে থাকায় পিচের রাস্তার মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Must Read হার্বাতলীতে নারকীয় কাণ্ড! গৃহবধূর চিৎকার শুনে ছুটে এলেন প্রতিবেশীরা হার্বাতলীতে নারকীয় কাণ্ড! গৃহবধূর চিৎকার শুনে ছুটে এলেন প্রতিবেশীরা

বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও গত দুদিন ধরে মেরামতির কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। অমরপুর-উদয়পুর সড়কের মতো গুরুত্বপূর্ণ একটি রাস্তার পাশে এমন বিপত্তি ঘটলেও পিডব্লিউডি (PWD) এবং পানীয় জল ও স্বাস্থ্য বিধান (DWS) দপ্তরের এই 'কুম্ভকর্ণ' নিদ্রায় ক্ষুব্ধ এলাকাবাসী।

 তাদের দাবি, সরকারি সম্পদ এভাবে নষ্ট হওয়ার দায় কার? দ্রুত এই পাইপলাইন মেরামত করে জনজীবন স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram