নিজস্ব প্রতিনিধি , মনু বনকুল :
অগ্নিকাণ্ড ও বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা পৌঁছে দিতে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার মনুবনকুলে নতুন ফায়ার স্টেশন চালু হলো।
রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মনুবনকুল ফায়ার স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
এই নতুন পরিকাঠামোকে কেন্দ্র করে মনুবনকুল ও সংলগ্ন এলাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে আশার সঞ্চার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, মনুবনকুলের এমডিসি কাংজাওং মগ,সাব্রুমের মহকুমা
শাসক সুমন রক্ষিত এবং একাধিক সমাজসেবী এবং পুলিশ - ফরেস্ট দপ্তরের অফিসার বৃন্দ । প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়।
মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন আগরতলার একটি অনুষ্ঠানে মনুবনকুলের নবনির্মিত ফায়ার স্টেশনটি ভার্চুয়ালি উদ্বোধন করেন।
সরকারি ও সংবাদসূত্রের তথ্য অনুযায়ী, এটি ত্রিপুরার ৫২তম ফায়ার স্টেশন। নতুন স্টেশনটি সাব্রুম ও পার্শ্ববর্তী এলাকার দীর্ঘদিনের অগ্নিনিরাপত্তা পরিষেবার প্রয়োজন মেটাতে
.গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এটি তৈরী করতে খরচ হয় ২ কোটি ১ লক্ষ টাকা। এতে রয়েছে দুইটি ৫০০০ লিটার ক্ষমতা সম্পন্ন
.দুটি ওয়াটার টেন্ডার যার আউটপুট ক্ষমতা ৩০০০ লিটার প্রতি মিনিট, ফাস্ট রেসকিউর জন্য রয়েছে একটি রেসকিউ টেন্ডার।
কুড়ি জন ফায়ার স্টাফ এই কেন্দ্রে থেকে তাদের পরিষেবা প্রদান করতে পারবে। এই অগ্নি নির্বাপক দপ্তর তৈরি হওয়ার
ফলে অনেকটা সুবিধা হয়েছে এলাকায় এমনটাই মনে করছে সমস্ত অংশের জনগণ।