BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

উদয়পুর শহরে সন্ধ্যা রাত থেকে শুরু হয়েছে ট্রাফিক দপ্তরের ঝটিকা অভিযান

উদয়পুর শহরে সন্ধ্যা রাত থেকে শুরু হয়েছে ট্রাফিক দপ্তরের ঝটিকা অভিযান

উদয়পুর প্রতিনিধি 

উদয়পুর শহরে প্রতিনিয়ত বেড়ে চলেছে যানবাহন। বুধবার ছিল সাপ্তাহিক হাট-বাজার ।

কিন্তু শহরের সেন্ট্রাল রোড ও নিউ টাউন রোড এলাকায় ট্রাফিক বিধি অমান্য করে মোটর বাইক থেকে শুরু করে তিন চাকা ও চার চাকার বহু গাড়ি যত্রতত্র পার্কিং করে দিচ্ছে শহরের উপর।

 এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় প্রতিদিন। এই নিয়ে উদয়পুর ট্রাফিক দপ্তরে যানজট সংক্রান্ত বিষয় নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

এ নিয়ে বুধবার সন্ধ্যা রাতে উদয়পুর ট্রাফিক দপ্তরের দায়িত্বে থাকা ডিএসপি অভিজিৎ দাস নিজে ট্রাফিক ওসি কে সাথে নিয়ে উদয়পুর শহরে ট্রাফিক আইন লংঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

 সেই সাথে বিভিন্ন চার চাকার প্রাইভেট গাড়ির মধ্যে লাগানো কিছু কালো গ্লাস পেপার এই দিন খুলে দেওয়া হয় ।

সেই সাথে জরিমানা করা হয় গাড়ি চালককে । উদয়পুর শহরে যেভাবে এদিন ট্রাফিক দপ্তর থেকে অভিযান চালানো হয় যাতে করে শহরের যানজট মুহূর্তের মধ্যে ফাঁকা হয় গোটা রাস্তায়।

 প্রতিদিন এইভাবে ট্রাফিক অভিযান জারি থাকবে শহরের বুকে জানিয়েছেন ট্রাফিক ডিএসপি অভিজিৎ দাস।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram