BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

স্বচ্ছতার দাবির মাঝেই সামনে এল অস্বস্তিকর বাস্তব, শুরু বিতর্ক

স্বচ্ছতার দাবির মাঝেই সামনে এল অস্বস্তিকর বাস্তব, শুরু বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর : 


উদয়পুর শহর মানে জঞ্জাল ও দুর্গন্ধযুক্ত।‌ শহরের পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষ প্রতিদিন ময়লা আবর্জনা পেরিয়ে বাজারে প্রবেশ করতে হয়।

এই ধরনের চিত্র প্রায়শই শহরের বুকে শোভা বর্ধন করছে । উদয়পুর পৌর পরিষদ থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে থানা কর্নার । তার পাশে রয়েছে ট্রাফিক পোস্ট।

সেই সাথে তার পাশ দিয়ে ট্রাফিক অফিসে যাওয়ার একমাত্র সড়ক পথ।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

 কিন্তু প্রশ্ন উঠছে ট্রাফিক পোস্টের পাশে ময়লা আবর্জনার স্তূপ প্রতিনিয়ত বেড়েই চলেছে। কোন ধরনের সাফাই অভিযানের ভূমিকা নেই পুর পরিষদের।

 পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলারের ভূমিকা একেবারে শূন্য। গুরুত্বপূর্ণ এলাকায় এই ধরনের দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা কেন ফেলা হচ্ছে এবং কারা প্রতিনিয়ত এই ধরনের নোংরা পরিবেশ তৈরি করছে বাজারের গুরুত্বপূর্ণ স্থানে ? তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন !

স্বচ্ছ ভারত অভিযানের নামে প্রায়শই স্থানীয় পুর প্রশাসন বিভিন্ন ভূমিকা নিয়ে থাকে যা বর্তমান সময়ে স্বচ্ছ ভারত অভিযান উদয়পুরে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে।

 ‌থানা কর্নারের মতো গুরুত্বপূর্ণ স্থানে যদি এরকম চিত্র হয়ে ওঠে তাহলে কিভাবে ট্রাফিক পুলিশ তাদের ডিউটি পালন করবে ?

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

যেভাবে দায়িত্বজ্ঞানহীন ভাবে কিছু মানুষ ময়লা আবর্জনা ফেলে যাচ্ছে দিনের পর দিন যাতে করে তাদের মধ্যে কতটুকু স্বচ্ছতা বিরাজ করছে সেটাই এখন প্রশ্ন উঠছে ?

কেন পুর পরিষদের টাউন সুপারভাইজার এই ধরনের বিষয়গুলির উপর নজর দিচ্ছে না ?

এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী রাজনৈতিক দল তথা কংগ্রেসের জেলা সভাপতি টিটন পাল ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram