BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

বিজেপি শাসিত ত্রিপুরায় ব্যাপক উন্নয়নের জোয়ার বইছে গ্ৰামের রাস্তা জুড়ে।

বিজেপি শাসিত ত্রিপুরায় ব্যাপক উন্নয়নের জোয়ার বইছে গ্ৰামের রাস্তা জুড়ে।

নিজস্ব প্রতিনিধি ,  বাঁশপুকুর : 

 

কাঠালিয়া ব্লক এলাকার অধিকাংশ গ্রামীণ রাস্তার অবস্থা একেবারেই বেহাল! 
এক একটি গ্রামীণ সড়ক কয়েক বছর ধরে সংস্কারের অভাবে একবারে মরন ফাঁদে পরিণত হয়ে আছে! 


যদিও এখনো বর্ষা মৌসুম আসিনি, তার আগেই মাঝে মাঝে বৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে রাস্তার অবস্থা যে কেমন হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Must Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

ছোটখাটো যানবাহন চলাচল ও একেবারে কষ্টকর হয়ে উঠবে। সামান্য বৃষ্টিতেই জলে এবং কাঁদায় একাকার।

এই অবস্থা থেকে পরিত্রান পাওয়ার জন্য সংশ্লিষ্ট এলাকার মানুষ স্থানীয় পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে দপ্তরের কাছে বহুবার আবেদন করার পরও কার্যকরী কোন পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত শরণাপন্ন হয় সংবাদকর্মীদের কাছে। 

 

এমনই একটি দৃশ্য ফুটে উঠল কাঠালিয়া ব্লকের একেবারে মধ্যবর্তী স্থান যেমন, বাঁশ পুকুর এবং যাত্রার পুর এই দুই পঞ্চায়েতের সীমান্তবর্তী গ্রামীণ সড়ক। 

Also Read কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি

 

বাঁশপুকুর পশ্চিমপাড়া গ্রামীণ সড়কটি অল্প বৃষ্টিতে মরণ ফাঁদে পরিণত হয়ে আছে, ওখানকার অর্থাৎ বাঁশপুকুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা হয়েছে যাত্রাপুর পঞ্চায়েত সংলগ্ন জামে মসজিদ পর্যন্ত ভায়া, পশ্চিমপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার, এখানে গ্রামের কচিকাঁচারা, মাদ্রাসায় যেতে পারছে না একমাত্র এই সড়কটির কারণে, বহু বছরের পুরানো গ্রামীণ সড়ক।

 রাস্তার দুইপাশে ব্যাপক জনবসতি, হিন্দু মুসলিমের বসবাস।

কিন্তু চলাফেরায় ভীষণ কষ্টকর হয় এই সড়ক ধরে। এই রাস্তাটি নিয়ে সরকারের কোনো হেল দোল নেই।


স্থানীয়দের অভিযোগ যখন কোন নির্বাচন আসে তখন রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিরা গালভরা প্রতিশ্রুতি দিয়ে যায় রাস্তাটি সংস্কারের। 


কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে ও মাসের পর মাস, বছরের পর বছর পেরিয়ে যায় কিন্তু কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে না। 


তাই সংবাদ কর্মীর মাধ্যমে স্থানীয়দের আবেদন রাস্তাটি যেন তড়িঘড়ি করে সংস্কার করা হয়। 


নতুবা, অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে শুরু করে দুইটি সিনিয়র মাদ্রাসায় কচিকারা আসা যাওয়া বন্ধ হয়ে যাবে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram