BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

স্বামীর বাড়ি যাওয়ার পথে শিশুসন্তানসহ গৃহবধূ নিখোঁজ

স্বামীর বাড়ি যাওয়ার পথে শিশুসন্তানসহ গৃহবধূ নিখোঁজ

শান্তির বাজার প্রতিনিধি :

গতকাল বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে চার বছরের শিশুসন্তানসহ নিখোঁজ হলেন এক গৃহবধূ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তির বাজার মহকুমায় অন্তর্গত মনু এলাকায়। 


নিখোঁজ গৃহবধূর নাম তেজি দেববর্মা (২৩)। বাড়ি মনু  ভিলেজ এর অন্তর্গত কালাপাড়ায়। গতকাল তিনি তাঁর চার বছরের ছেলেকে সঙ্গে নিয়ে মনাইপাথরে স্বামীর বাড়ির উদ্দেশে রওনা হন।

পরিবারের লোকজনের বক্তব্য, দুপুরে বের হলেও রাত হয়ে যাওয়ার পরও তেজি দেববর্মা স্বামীর বাড়িতে পৌঁছাননি। এতে দুই পরিবারেই উদ্বেগ ছড়িয়ে পড়ে।

Must Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

হতাশ হয়ে মেয়ের বাড়ির লোকজন রাতভর আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোনও সন্ধান না মেলায় শেষ পর্যন্ত বীরচন্দ্র মনু মনপাথর আউট পোস্টে লিখিতভাবে একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

নিখোঁজ গৃহবধূর সঙ্গে থাকা শিশুটির বয়স মাত্র চার বছর। ফলে পরিবারের উৎকণ্ঠা আরও বেড়েছে। তেজি দেববর্মার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পরিবার। 


মনপাথর আউট পোস্টের পুলিশ নিখোঁজ ডায়েরি গ্রহণ করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সব থানায় মেসেজ পাঠানো হয়েছে এবং খোঁজখবর চালানো হচ্ছে।

কোনও সহৃদয় ব্যক্তি মা ও শিশুর সন্ধান পেলে পরিবারের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করার জন্য কাতর অনুরোধ জানানো হয়েছে: পরিবারের পক্ষ থেকে 6909882737.দিনেদুপুরে শিশু সন্তান সহ এক গৃহবধূর এভাবে উধাও হয়ে যাওয়া ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। 

Also Read কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি

তিনি কি স্বেচ্ছায় কোথাও চলে গেছেন, নাকি কোনও অঘটনের শিকার? উত্তর খুঁজছে পুলিশ, অপেক্ষায় দুই পরিবার।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram