BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

উদয়পুরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। ক্ষতির মুখে কৃষকরা।

উদয়পুরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। ক্ষতির মুখে কৃষকরা।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 

রবিবার সকাল এগারোটা থেকে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। বৃষ্টিপাতের জেরে সাপ্তাহিক হাট বাজার উদয়পুরে স্তব্ধ হয়ে পড়ে।

সর্বোচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার ফলে ফুটপাত ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ।

যেভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে এর ফলে বিভিন্ন কৃষি প্রধান এলাকা গুলি ব্যাপক ক্ষতির সম্মুখীন।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

জানা যায় , মহারানী , উদয়পুর রাজারবাগ সহ টেপানিয়া ও গকুলপুর এলাকায় বৃষ্টিপাত অধিক হওয়ার ফলে বিভিন্ন সব্জির জমিগুলিতে জল জমে গিয়েছে।

তার ফলে মরিচ, বেগুন সহ অন্যান্য কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা।

যেভাবে কৃষিতে ক্ষতির সম্মুখীন হচ্ছে তাতে করে বড় ঘাটতি দেখা দিতে পারে সব্জি উৎপাদনে।

এমনটাই মনে করছেন কৃষক মহল। আজ রাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল গোমতী জেলার বিভিন্ন মহকুমায় ।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

 যদি বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যায় তাহলে গোমতী নদীর জল বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছে নদীর পাড়ে বসবাসকারী জনগণ ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram