BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

হার্বাতলীতে নারকীয় কাণ্ড! গৃহবধূর চিৎকার শুনে ছুটে এলেন প্রতিবেশীরা

হার্বাতলীতে নারকীয় কাণ্ড! গৃহবধূর চিৎকার শুনে ছুটে এলেন প্রতিবেশীরা

নিজস্ব প্রতিনিধি ,সাব্রুম : 

দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানাধীন হার্বাতলী এলাকায় এক গৃহবধূকে দিনের আলোয় ধর্ষণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তের নাম শান্তিমোহন ত্রিপুরা, যে নির্যাতিতার প্রতিবেশী বলে জানা গেছে।


সূত্রের খবর, গত বৃহস্পতিবার দুপুরে অসুস্থতার কারণে ওই গৃহবধূ ঘরে একা বিশ্রাম নিচ্ছিলেন। সেই সুযোগে শান্তিমোহন ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূর প্রবল প্রতিরোধ ও চিৎকারে শেষ পর্যন্ত অভিযুক্ত পালিয়ে যায়।

 প্রাথমিকভাবে লোকলজ্জার ভয়ে চুপ থাকলেও, আজ সাহস সঞ্চয় করে পরিবারের সহায়তায় সাব্রুম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়


পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও শান্তিমোহন বর্তমানে পলাতক।

 ঘরের ভেতর এমন ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram