BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

শুভ নববর্ষে মৎস্য দপ্তরের উপহার: উদয়পুরে সরকারি ন্যায্যমূল্যে মাছ বিক্রি

শুভ নববর্ষে মৎস্য দপ্তরের উপহার: উদয়পুরে সরকারি ন্যায্যমূল্যে মাছ বিক্রি

​নিজস্ব প্রতিনিধি, উদয়পুর : 

বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর উৎসবের আমেজে পাতে মাছ থাকবে না—তা প্রায় অসম্ভব।

 প্রতি বছরের ন্যায় এই বছরও পহেলা বৈশাখ তথা বাংলা শুভ নববর্ষ উপলক্ষে সাধারণ মানুষের পাতে সুলভ মূল্যে মাছ তুলে দিতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকারের মৎস্য দপ্তর।

নববর্ষের সকাল থেকেই উদয়পুরের অমর সাগর, ধনী সাগর সহ মহকুমার বিভিন্ন মৎস্য দপ্তরে সরকারি ন্যায্যমূল্যে মাছ বিক্রির প্রক্রিয়া শুরু হয়। বাজার দরের তুলনায় কিছুটা কম মূল্যে টাটকা মাছ পেয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

মৎস্য দপ্তরের এই পরিষেবা সঠিক ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না এবং বিক্রয় প্রক্রিয়া কেমন চলছে, তা খতিয়ে দেখতে নববর্ষের সকালেই পরিদর্শনে বের হন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার।

 তিনি বিভিন্ন বিক্রয় কেন্দ্রগুলো ঘুরে দেখেন এবং উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

 পরিদর্শনকালে চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন: মৎস্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ। দপ্তরের সংশ্লিষ্ট কর্মীবৃন্দ।


​"উৎসবের দিনে সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে উন্নত মানের মাছ সংগ্রহ করতে পারেন, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

মৎস্য দপ্তরের এই পরিষেবা অত্যন্ত প্রশংসনীয় বলে সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন পুর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার।

 মৎস্য দপ্তরের এই জনমুখী প্রয়াসে খুশি মহকুমার বাসিন্দারা। নববর্ষের সকালে টাটকা মাছের যোগান উৎসবের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram