BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

গর্জি বাজারে ৩ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক কৃষি মার্কেট এর শুভ দ্বারোদ্ঘাটন

গর্জি বাজারে ৩ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক কৃষি মার্কেট এর শুভ দ্বারোদ্ঘাটন

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 


উদয়পুর মহকুমার অন্তর্গত কৃষিজ পণ্য বাজারের উদ্বোধন করা হয় গর্জিতে । এদিন ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে তৈরি করা কৃষিজ পণ্য বাজারের ফলক

উন্মোচন করে উদ্বোধন করেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ। এদিন উদ্বোধনীর মঞ্চে ছিলেন , মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, জিলা সভাধিপতি

দেবল দেবরায় ও রাজ্যের কৃষি দপ্তরের ডিরেক্টর ফণী ভুষণ জমাতিয়া সহ জেলা কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। এদিন ৩ কোটি ১২ লক্ষ টাকা ব্যয় করে পন্যবাজার তৈরি হয়েছে বলে

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

জানান মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। পরে রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের কৃষি দপ্তরের নানা উন্নয়নমূলক চিত্রগুলি তুলে ধরেন অনুষ্ঠানে আসা

কৃষকদের সামনে। পাশাপাশি এই এলাকার দীর্ঘদিনের মানুষের যে দাবি ছিল একটি পাকা বাজার নির্মাণের। তা অবশেষে পূরণ হয়েছে বলে দাবি করেন মন্ত্রী । কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেন ,

বর্তমান সরকার ২০০ কোটি টাকার উপর কিছু যন্ত্রপাতি দিয়েছে রাজ্যে। পাশাপাশি রাজ্যের উন্নয়নে যেভাবে দপ্তর কাজ করছে তা প্রশংসার যোগ্য। ‌ কিন্তু অন্যদিকে দেখা যায় নবনির্মিত এই

বাজার শেডে রয়েছে কাজের অনেক ঘাটতি। বিভিন্ন অংশে এখনই ভেঙে পড়ছে বাজার শেডের বিভিন্ন দোকানের সামনে লাগানো টাইলস গুলি। পাশাপাশি ইউরিনের বাথরুমও রয়েছে নানা

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

সমস্যা। কিন্তু এদিন সাংবাদিকদের কে নিমন্ত্রণ করে এনে গোটা কৃষি দপ্তর থেকে কোন ধরনের বসার ব্যবস্থা করা হয়নি ।যা নিয়ে সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ  । সব মিলিয়ে জোড়া তালি

 দিয়ে নির্মাণ করা এই বাজার শেডের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। জানা যায় ,গর্জি কৃষিজ পণ্য বাজারটি ২০১৮ সালে বিধানসভা কেন্দ্রের তৎকালীন বিজেপি বিধায়ক বিপ্লব কুমার ঘোষের

 আমল থেকে এই নির্মাণ কাজ হয়েছিল ‌পরবর্তী সময় বর্তমান বিধায়ক অভিষেক দেবরায়ের আমলে গিয়ে সম্পূর্ণ হয় এই বাজার নির্মাণের কাজ। আজকে কৃষিজ পণ্য বাজার উদ্বোধন

 হওয়ার ফলে উপকৃত হবে গর্জি বাজার এলাকার ব্যবসায়ীরা এমনটাই মনে করছে কৃষক মহল।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram