BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

গোমতী জেলায় দিব্যাঙ্গজনদের মুখে ফুটল হাসি!

গোমতী জেলায় দিব্যাঙ্গজনদের মুখে ফুটল হাসি!

উদয়পুর প্রতিনিধি  :

শারীরিকভাবে অক্ষম বা দিব্যাঙ্গজনদের স্বাবলম্বী করার লক্ষ্যে এবং তাদের দৈনন্দিন জীবনকে সহজতর করার জন্য গোমতী জেলায় একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয় । এই শিবিরে সম্পূর্ণ বিনামূল্যে সামগ্রিক প্রদান , ক্যালিপার এবং অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করা হয় । রাজস্থানের জয়পুর-ভিত্তিক বিখ্যাত সেবা সংস্থা ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি' , তাদের নয়াদিল্লি শাখার সহযোগিতায়, এবং গোমতী জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রের যৌথ উদ্যোগে এই মহৎ কর্মসূচির আয়োজন করেছে।

এই বিশেষ শিবিরের মাধ্যমে গোমতী এবং পার্শ্ববর্তী এলাকার দরিদ্র ও দুস্থ দিব্যাঙ্গজনরা সরাসরি উপকৃত হয় । ​এই শিবিরের মূল লক্ষ্য হল সমাজের শেষ সারির অসহায় মানুষদের কাছে আধুনিক সহায়ক উপকরণ পৌঁছে দেওয়া, যাতে তারা শারীরিক সীমাবদ্ধতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

 শিবিরে উপস্থিত দিব্যাঙ্গজনদের উৎসাহিত করতে এবং অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করতে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদ সভাধিপতি দেবল দেবরায় ।
এছাড়াওঅতিথি হিসেবে ছিলেন, উদয়পুর পৌর পরিষদ চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, টেপানিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জন শর্মা , টেপানিয়া পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান ঝর্ণা রানী দাস ও ডিডিআরসি ডাঃ  নীলাদ্রি দেববর্মা সহ প্রমূখ।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন , বর্তমান রাজ্য সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে এসেছে । দিব্যাঙ্গজনদের জন্য সরকারিভাবে সাহায্য করা হচ্ছে প্রতিটা সময় । আজকের দিনে দাঁড়িয়েও সমস্ত দিব্যাঙ্গজনদের, বিশেষ করে যাদের কৃত্রিম হাত-পা বা ক্যালিপারের প্রয়োজন আছে ।

তাদেরকে দেওয়া হচ্ছে এই সুযোগ-সুবিধা গুলি সম্পূর্ণ বিনামূল্যে । ​এই ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় মানুষ এবং সচেতন মহল।

এই শিবিরের মাধ্যমে বহু দিব্যাঙ্গ মানুষের জীবনে নতুন আশা এবং গতিশীলতার সঞ্চার হবে বলে আশা করা যাচ্ছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram