BREAKING :
(1) হিমাচলে দুর্ঘটনা, প্যারাগ্লাইডিং করতে গিয়ে মাঝ-আকাশ থেকে পড়ে মৃত্যু হল গ্রেটার নয়ডার পর্যটকের (2) ‘সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না কেন?’ মোদীকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভিসা বিনা ব্যাখ্যায় বাতিল করল দিল্লি (3) ফের প্রশ্নের মুখে দিল্লিতে নারীদের নিরাপত্তা! দুই যুবকের হাতে নিগৃহীতা ফুলবিক্রেতা তরুণী, ক্রুদ্ধ দেশবাসী (4) আবার বোমা হামলার হুমকি অমিতাভ বচ্চনের বাড়িতে! মুম্বইয়ের জুহুতে অভিনেতার বাংলো ‘জলসা’র নাম উল্লেখ করে হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

কাঁকড়াবনে ভয়াবহ বাইক দুর্ঘটনা: মেম্বার পুত্র গুরুতর আহত

কাঁকড়াবনে ভয়াবহ বাইক দুর্ঘটনা: মেম্বার পুত্র গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি, কাঁকড়াবন :


সোমবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল কাঁকড়াবন এলাকার জামজুরি বিওসি সংলগ্ন সড়ক।

দ্রুতগামী বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর জখম হয়েছেন সুভাষ নমঃ নামে এক যুবক।


স্থানীয় সূত্রে জানা গেছে, আহত সুভাষ নমঃ মুড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের বর্তমান মেম্বার কুমুদিনী নমঃ-র ছেলে। সোমবার সকালে তিনি বাইক নিয়ে জামজুরি বিওসি এলাকা দিয়ে যাচ্ছিলেন, সেই সময় আচমকাই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

Must Read উদয়পুর প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক বিমান বিহারী ধরকে স্মরণ, স্মৃতিচারণায় আবেগঘন পরিবেশ! উদয়পুর প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক বিমান বিহারী ধরকে স্মরণ, স্মৃতিচারণায় আবেগঘন পরিবেশ!

 ঘটনার তীব্রতায় তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। দুর্ঘটনাটি ঘটার সাথে সাথেই স্থানীয় পথচারীরা সাহায্যের জন্য এগিয়ে আসেন।

এলাকাবাসীর পক্ষ থেকে তৎক্ষণাৎ উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা।


​দমকল কর্মীরা রক্তাক্ত অবস্থায় সুভাষকে উদ্ধার করে দ্রুত টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

 উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।

Also Read উদয়পুরে পৌর নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ! সংঘর্ষ এড়াতে হঠাৎ থানায় সর্বদলীয় বৈঠক উদয়পুরে পৌর নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ! সংঘর্ষ এড়াতে হঠাৎ থানায় সর্বদলীয় বৈঠক
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram