BREAKING :
(1) অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরিতে ধৃত ৮ জনের বাড়িতে তল্লাশি! জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইতে পারে পুলিশ (2) ফিরহাদের প্রাক্তন ওএসডি কালীচরণের হাওড়ার ফ্ল্যাটে সাড়ে ৪ ঘণ্টা তল্লাশি চালাল সিট! ধৃতকে সঙ্গে নিয়েই অভিযান (3) ইউরোপ জুড়ে তাপপ্রবাহে মৃত ১৩০০! শুধু ফ্রান্সেই ১০০০! পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

খিলপাড়া-কাঁকড়াবন সড়কে চরম অচলাবস্থা!

খিলপাড়া-কাঁকড়াবন সড়কে চরম অচলাবস্থা!

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর:

দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় সিএনজি সংগ্রহ করতে না পেরে ক্ষোভে ফেটে পড়লেন অটো চালকরা।

সোমবার বিকেলে উদয়পুরের খিলপাড়া সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় সড়ক অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার লরি চালকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল থেকেই খিলপাড়া সিএনজি স্টেশনে বিদ্যুৎ ছিল না। এর ফলে পাম্প থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

Must Read দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ।

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে অটো ও অন্যান্য বাণিজ্যিক যানবাহনের চালকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। বেলা বাড়ার সাথে সাথে স্টেশনের সামনে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়, যা একসময় ব্যাপক যানজটের রূপ নেয়।

পরিস্থিতি বেগতিক দেখে বিকেল আনুমানিক ৪:৩০ মিনিট নাগাদ উত্তেজিত অটো চালকরা খিলপাড়া-কাঁকড়াবন সড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা স্থায়ী এই অবরোধের ফলে রাস্তার দু’প্রান্তে আটকে পড়ে অসংখ্য ছোট-বড় গাড়ি এবং পণ্যবাহী লরি।

তীব্র যানজটে আটকে পড়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।রাস্তা অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাধা কিশোরপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ আধিকারিকরা আন্দোলনকারী চালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। চালকদের অভিযোগ শোনার পর পুলিশ সরাসরি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে।

Also Read ব্যাটারি চালিত অটোর দৌড়াত্বে ব্যবসা ক্ষেত্রে সমস্যা ব্যাটারি চালিত অটোর দৌড়াত্বে ব্যবসা ক্ষেত্রে সমস্যা

 "সকাল থেকে বিদ্যুৎ না থাকায় আমরা চরম বিপাকে পড়েছিলাম। রুজি-রুটির টান পড়ছিল, তাই বাধ্য হয়েই আমরা প্রতিবাদ জানাতে পথে নামি।" — জনৈক অটো চালক।

পুলিশের তৎপরতায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্টেশনের ট্রান্সফরমারটি মেরামত করেন।

প্রায় এক ঘণ্টা পর পুনরায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া সমস্যাটি মিটলে সিএনজি দেওয়ার কাজ শুরু হয়। এরপরই চালকরা অবরোধ তুলে নিলে খিলপাড়া-কাঁকড়াবন সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram