BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

উদয়পুরের রথযাত্রা নিয়ে বাড়ছে উৎসাহ, শেষ মুহূর্তে সামনে এল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

উদয়পুরের রথযাত্রা নিয়ে বাড়ছে উৎসাহ, শেষ মুহূর্তে সামনে এল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর  : 

বৃহস্পতিবার দুপুর দুইটা নাগাদ উদয়পুর জগন্নাথ বাড়িতে রথযাত্রার উৎসব অনুষ্ঠিত হবে ।

এই রথযাত্রা উৎসবে থাকবেন রাজ্য সরকারের অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়। এছাড়া থাকবেন বিধায়ক অভিষেক দেবরায় ,পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

এদিন জগন্নাথ বাড়ি থেকে রথযাত্রা‌ শুরু হয়ে মহাদেব বাড়িতে গিয়ে সমাপ্তি ঘটবে। পরবর্তী সময়ে ৭ দিন পর পুনরায় মহাদেব বাড়ি থেকে জগন্নাথ বাড়িতে আসবেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

 এই নিয়ে বুধবার বিকেল পাঁচটা নাগাদ সাংবাদিক সম্মেলন করেন রথযাত্রা উৎসব কমিটির দায়িত্বে থাকা সভাপতি ও সম্পাদক।

ইতিমধ্যেই রথযাত্রা উৎসব কে কেন্দ্র করে জগন্নাথ বাড়ি সড়কে বসতে চলেছে ছোট ছোট দোকানিরা। এ নিয়ে প্রস্তুতি তুঙ্গে।

 কিন্তু ২০২৪ সালে উদয়পুর থানা কর্নারের সামনে জগন্নাথের রথের চোড়া ভেঙে আহত হয়েছিলেন বেশ কয়েকজন।

সেই থেকে শিক্ষা নিয়ে এবছর রথের চূড়ার উচ্চতা কমিয়ে দেওয়া হয়েছে বলে জানান রথ উৎসবের কমিটির নেতৃবৃন্দরা ।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram