BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

নির্বাচনী উত্তাপ পাহাড়ে: কিল্লা-বাগমায় ঘরে ঘরে প্রচারে কংগ্রেস প্রার্থী আরত বাহাদুর

নির্বাচনী উত্তাপ পাহাড়ে: কিল্লা-বাগমায় ঘরে ঘরে প্রচারে কংগ্রেস প্রার্থী আরত বাহাদুর

​নিজস্ব প্রতিনিধি, বাগমা: 

 আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২০-কিল্লা-বাগমা উপজাতি সংরক্ষিত আসনে কোমর বেঁধে মাঠে নেমেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। দলের মনোনীত প্রার্থী আরত বাহাদুর মলছমের সমর্থনে এখন তুঙ্গে প্রচার অভিযান। পিছিয়ে নেই প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলগুলোও।


শনিবার দিনভর কিল্লা ব্লকের অন্তর্গত দুর্গম লাইলাক-২ গ্রামের ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে জনসংযোগ করেন কংগ্রেস প্রার্থী। এই অভিযানে তাঁর সাথে শামিল ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পালসহ স্থানীয় ব্লক ও জেলা স্তরের একঝাঁক নেতৃত্ব ও কর্মী-সমর্থক। 

ভৌগোলিক প্রতিকূলতা উপেক্ষা করেই চলছে এই প্রচার। প্রতিদিন পাহাড়ের আঁকাবাঁকা পথ এবং উঁচুনীচু টিলা পার হয়ে ভোটারদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন আরত বাহাদুর মলছম। ভোটারদের সাথে সরাসরি কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শুনছেন এবং এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল জানান, "মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের উৎসাহিত করছে। পাহাড়ের মানুষ দীর্ঘদিনের বঞ্চনার অবসান চায়, আর সেই লক্ষ্যেই আমরা প্রতিটি ভোটারের কাছে আশীর্বাদ চাইছি।"

​নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, বাগমার সংরক্ষিত এই আসনে লড়াইয়ের পারদ ততই চড়ছে। দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে কংগ্রেসের এই নিবিড় প্রচার বিরোধী শিবিরগুলোর কাছে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram