BREAKING :
(1) হিমাচলে দুর্ঘটনা, প্যারাগ্লাইডিং করতে গিয়ে মাঝ-আকাশ থেকে পড়ে মৃত্যু হল গ্রেটার নয়ডার পর্যটকের (2) ‘সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না কেন?’ মোদীকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভিসা বিনা ব্যাখ্যায় বাতিল করল দিল্লি (3) ফের প্রশ্নের মুখে দিল্লিতে নারীদের নিরাপত্তা! দুই যুবকের হাতে নিগৃহীতা ফুলবিক্রেতা তরুণী, ক্রুদ্ধ দেশবাসী (4) আবার বোমা হামলার হুমকি অমিতাভ বচ্চনের বাড়িতে! মুম্বইয়ের জুহুতে অভিনেতার বাংলো ‘জলসা’র নাম উল্লেখ করে হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

মেরামতের অভাবে মরণ ফাঁদে পরিণত পূর্ব বামুটিয়া রাস্তা

মেরামতের অভাবে মরণ ফাঁদে পরিণত পূর্ব বামুটিয়া রাস্তা

নিজস্ব প্রতিনিধি , বামুটিয়া  :-

বামুটিয়া ব্লকের অধীন পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের আগরতলা বামুটিয়া প্রধান সড়ক থেকে মণিপুর পাড়া যাওয়ার ইটের সলিং  দীর্ঘ প্রায় দেড় বছর যাবত মেরামতের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে।

রাস্তার অপরিকল্পিত কালভার্ট ভেঙে গেলো,রাস্তায় বিশাল গর্ত,দুই ধারের ইট ধসে পড়ছে যার কারণে যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।

এই বিষয়ে স্থানীয়রা জানান দীর্ঘ দিন যাবত রাস্তাটি মেরামতের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে এবং এই রাস্তা দিয়েই সেখানকার মানুষের যাতায়াত।

Must Read উদয়পুর প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক বিমান বিহারী ধরকে স্মরণ, স্মৃতিচারণায় আবেগঘন পরিবেশ! উদয়পুর প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক বিমান বিহারী ধরকে স্মরণ, স্মৃতিচারণায় আবেগঘন পরিবেশ!

 স্কুল ,কলেজ,হাসপাতালে এবং জরুরি অবস্থায় এম্বুলেন্স,দমকল বাহিনীর ইঞ্জিনও প্রবেশ করতে পারবে না।

বিশেষ করে বর্ষার মরশুমে স্থানীয়দের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।যদিও এই রাস্তা দিয়ে পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বাড়ি তথাপি রাস্তাটি দীর্ঘ দিন যাবত মেরামত হচ্ছে না।

তাই স্থানীয় জগণন এই রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানান। স্থানীয়দের আরও দাবি কয়েকবার রাস্তার মাপ-ঝুঁক করা হলেও।আজও রাস্তা মেরামত হয়নি।

এখন কবে নাগাদ প্রশাসন জনগণের এই দুর্ভোগ সমাধানে পদক্ষেপ গ্রহণ করে সেই দিকে তাকিয়ে উক্ত এলাকার জনগণ

Also Read উদয়পুরে পৌর নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ! সংঘর্ষ এড়াতে হঠাৎ থানায় সর্বদলীয় বৈঠক উদয়পুরে পৌর নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ! সংঘর্ষ এড়াতে হঠাৎ থানায় সর্বদলীয় বৈঠক
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram