BREAKING :
(1) হিমাচলে দুর্ঘটনা, প্যারাগ্লাইডিং করতে গিয়ে মাঝ-আকাশ থেকে পড়ে মৃত্যু হল গ্রেটার নয়ডার পর্যটকের (2) ‘সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না কেন?’ মোদীকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভিসা বিনা ব্যাখ্যায় বাতিল করল দিল্লি (3) ফের প্রশ্নের মুখে দিল্লিতে নারীদের নিরাপত্তা! দুই যুবকের হাতে নিগৃহীতা ফুলবিক্রেতা তরুণী, ক্রুদ্ধ দেশবাসী (4) আবার বোমা হামলার হুমকি অমিতাভ বচ্চনের বাড়িতে! মুম্বইয়ের জুহুতে অভিনেতার বাংলো ‘জলসা’র নাম উল্লেখ করে হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

রথযাত্রার পর এবার ডাব চুরি, উদয়পুরে চোরচক্রের তান্ডবে প্রশ্নের মুখে পুলিশ ।

রথযাত্রার পর এবার ডাব চুরি, উদয়পুরে চোরচক্রের তান্ডবে প্রশ্নের মুখে পুলিশ ।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 

উদয়পুর শহরে চুরির যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। এবার রাতের অন্ধকারে ডাব ব্যবসায়ীর প্রায় একশোর উপরে ডাব চুরি করে নিয়ে যায় চোরের দল।

সম্পূর্ণ ঘটনার বিবরণ দিতে গিয়ে ডাব ব্যবসায়ী মনির হোসেন আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান , রবিবার রাত প্রায় তিনটা ৪৫ মিনিট নাগাদ ব্যাটারি চালিত অটো রিক্সা দিয়ে এই ডাব

 গুলি চুরি করে নিয়ে যায় চোরের দল। সোমবার সকালে মনির যখন উদয়পুর জামতলায় তার দোকানে আসে ব্যবসা করার জন্য তখন সে দেখতে পায় তার সমস্ত ডাব চুরি হয়েছে।

Must Read উদয়পুর প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক বিমান বিহারী ধরকে স্মরণ, স্মৃতিচারণায় আবেগঘন পরিবেশ! উদয়পুর প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক বিমান বিহারী ধরকে স্মরণ, স্মৃতিচারণায় আবেগঘন পরিবেশ!

পরবর্তী সময় জামতলায় থাকা সিপিআইএম পার্টি অফিসের সিসি ক্যামেরায় ধরা পড়েছে সম্পূর্ণ চুরির ভিডিও। চুরির ঘটনায় সম্পূর্ণ বিবরণ দিয়ে রাধা কিশোরপুর থানায় একটি অভিযোগ

 জানানো হয়েছে বলে জানিয়েছেন ডাব ব্যবসায়ী । কিন্তু প্রশ্ন উঠছে প্রতিনিয়ত এইভাবে যদি চুরির ঘটনা ঘটতে থাকে উদয়পুর শহরের বুকে তাহলে রাধা কিশোর পুর থানার পুলিশের কি

 ভূমিকা রয়েছে এখনো পর্যন্ত ? তার কারণ রথযাত্রার প্রথম দিনে যেভাবে স্বর্ণালংকার চুরি হয়েছে ।‌ তাতে করে পুলিশের ভূমিকা রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে !

রাধাকিশোরপুর থানা থেকে দিল ছুড়া দূরত্বে এই ধরনের চুরির ঘটনা নিয়ে থানার ভূমিকা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

Also Read উদয়পুরে পৌর নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ! সংঘর্ষ এড়াতে হঠাৎ থানায় সর্বদলীয় বৈঠক উদয়পুরে পৌর নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ! সংঘর্ষ এড়াতে হঠাৎ থানায় সর্বদলীয় বৈঠক
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram