BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

খোয়াইয়ের চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীদের হাতে স্মার্টফোন বিতরণ

খোয়াইয়ের চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীদের হাতে স্মার্টফোন বিতরণ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই  :-

স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকীকরণ এবং দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অঙ্গ হিসেবে এবার আশা কর্মীদের কাজের পরিধি আরও সহজ করতে তাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হলো।

খোয়াই জেলার চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত কর্মরত আশা কর্মীদের হাতে এক আনুষ্ঠানিক কর্মসূচির মাধ্যমে ১১৪টি স্মার্টফোন তুলে দেওয়া হয়। এই মোবাইল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণপুর-প্রমোদ নগর বিধানসভার বিধায়ক পিনাকী দাস চৌধুরী।

 এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী এবং স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডা. রঞ্জিত দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

এদিন চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত আশা কর্মীদের হাতে আনুষ্ঠানিকভাবে স্মার্টফোন তুলে দেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামোগত মান উন্নয়নের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

 নিত্যদিন গ্রামে-গঞ্জে মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আশা কর্মীরা স্বাস্থ্য দপ্তরের মেরুদণ্ড হিসেবে কাজ করেন।

 এই স্মার্টফোনগুলি তাদের দৈনন্দিন কাজকে আরও গতিশীল ও আধুনিক করে তুলবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এই স্মার্টফোন প্রদানের ফলে প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মা, শিশু থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা আরও দ্রুত ও নির্ভুলভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram