BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

শ্রমিকদের অধিকার ও দাবি নিয়ে পালাটানায় আলোচনা সভা

শ্রমিকদের অধিকার ও দাবি নিয়ে পালাটানায় আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি , পালাটানা : 


ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা ঠেকা মজদুর সংঘ গোমতী জেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সোমবার সন্ধ্যায় উদয়পুর মহকুমার অন্তর্গত পালাটানা পাওয়ার প্লান্ট অ্যাসোসিয়েশনের অফিস ময়দানে ।

এই দিনের আলোচনা সভায় ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সভা সূচনা করেন ঠেকা মজদুর সংঘের ত্রিপুরা প্রভারী উত্তম সরকার ।

এছাড়া ছিলেন , ঠেকা মজদুর সংঘের গোমতী জেলা প্রভারী গৌতম দাস, BMS-র ত্রিপুরা প্রদেশের অফিস সম্পাদক চন্দন সূত্রধর ও  পালাটানা পাওয়ার প্লান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন মজুমদার সহ প্রমূখ ।

Must Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

এদিনের সভায় আলোচনা রাখতে গিয়ে বক্তরা শ্রমিকদের নতুন শ্রম কোড নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন , ২৯টি পুরনো ও জটিল শ্রম আইনকে একীভূত করে তৈরি করা চারটি নতুন আইন, যা ২১ নভেম্বর, ২০২৫ থেকে কার্যকর হয়েছে।

 এই কোডগুলোর লক্ষ্য হলো মজুরি, সামাজিক নিরাপত্তা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শিল্প সম্পর্কের আধুনিকীকরণ করা, যা গিগ ওয়ার্কার (যেমন- ডেলিভারি পার্টনার) সহ কোটি কোটি শ্রমিককে সুরক্ষা দেবে।

 এদিনের আলোচনা সভা থেকে আগামী দিনের বিভিন্ন আন্দোলনের রূপরেখা এবং দিকনির্দেশনা তৈরি করা হয়।

 সবমিলিয়ে আলোচনা সভায় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় ত্রিপুরা ঠেকা মজদুর সংঘের কর্মীদের মধ্যে ।

Also Read কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram