BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

PMAY-G প্রকল্পের আওতায় ৩৪৯টি আবাসন বরাদ্দের সিদ্ধান্ত

PMAY-G প্রকল্পের আওতায় ৩৪৯টি আবাসন বরাদ্দের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা :

ডুকলি আর.ডি. ব্লকের অন্তর্গত বাগমারা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত গ্রাম সভায় প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) বা PMAY-G প্রকল্পের

আওতায় ৩৪৯টি আবাসন বরাদ্দের সিদ্ধান্ত গৃহীত হয়। এদিন উপযুক্ত সুবিধাভোগীদের মধ্যে ঘর বরাদ্দ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

 

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েতের জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

বক্তব্য রাখতে গিয়ে রামপ্রসাদ পাল বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর মাধ্যমে গৃহহীন ও আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য পাকা বাড়ির স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।

 তিনি সুবিধাভোগীদের সময়মতো ঘর নির্মাণ সম্পন্ন করার আহ্বান জানান এবং সরকারি প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেন।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

গ্রাম সভায় ৩৪৯টি ঘর বরাদ্দের ঘোষণায় সুবিধাভোগীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

 উপস্থিত বাসিন্দারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram