নিজস্ব প্রতিনিধি , জোলাইবাড়ী :
জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের অন্তর্গত বীরেন্দ্রনগর এডিসি ভিলেজের অধীনে পাঞ্জীরায় মগ পাড়ার বাসিন্দা অংসাফাই মগ ও উনার সহধর্মীনি অংসানো মগ
রবিবার সকালবেলায় নিকটবর্তী এলাকায় রাবার বাগান সাফ করারজন্য যায়। সেখানে অতর্কিতভাবে একটি ভাল্লুক দুইজনের উপর আক্রমনকরে বলে জানাযায়।
এতেকরে ভাল্লুকের কামরে গুরতর আহত হয় স্বামী স্ত্রী দুইজন। ঘটনার পরবর্তীসময় স্থানীয় লোকজনেরা
আহত ব্যক্তিদের উদ্ধারকরে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়েআসে। বর্তমানে আহত স্বামী স্ত্রী
শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।