BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

এডিসি নির্বাচনোত্তর পর্যালোচনায় মুখ্যমন্ত্রী; প্রদেশ কার্যালয়ে বিধায়ক ও মন্ত্রীদের নিয়ে বিশেষ বৈঠক

এডিসি নির্বাচনোত্তর পর্যালোচনায় মুখ্যমন্ত্রী; প্রদেশ কার্যালয়ে বিধায়ক ও মন্ত্রীদের নিয়ে বিশেষ বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা : 

রাজ্যে এডিসি (ADC) নির্বাচনের ভোটগ্রহণ পর্ব মিটতেই পরবর্তী রণকৌশল এবং ফলাফল নিয়ে কাটাছেঁড়া শুরু করল শাসক দল বিজেপি।

 ভোটের পরিস্থিতি ও দলীয় অবস্থানের প্রকৃত চিত্র বুঝতে সোমবার সকালে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।আগরতলা স্থিত বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত মন্ত্রী এবং দলীয় বিধায়করা।

 মূলত ভোটের ময়দানে দলের পারফরম্যান্স এবং বুথভিত্তিক রিপোর্টের চুলচেরা বিশ্লেষণ করতেই এই জরুরি তলব বলে মনে করা হচ্ছে। বৈঠকে অত্যন্ত গুরুত্বের সাথে বেশ কিছু বিষয়ের ওপর আলোকপাত করা হয় । কোন বিধানসভা এলাকায় এবং কোন নির্দিষ্ট বুথে কত শতাংশ ভোট পড়েছে, তার বিস্তারিত খতিয়ান নেন মুখ্যমন্ত্রী।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

 নিচুতলার কর্মীদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিটি এলাকায় বিজেপির অবস্থান ঠিক কেমন, তা নিয়ে বিধায়কদের সাথে দীর্ঘ আলোচনা হয়।

 ভোট পরবর্তী সময়ে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ফলাফল ঘোষণার দিন পর্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এডিসি নির্বাচন ত্রিপুরার রাজনীতির একটি বড় অ্যাসিড টেস্ট।

তাই নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই প্রতিটি কেন্দ্রের নাড়ি নক্ষত্র বুঝে নিতে চাইছে শাসক পক্ষ। মুখ্যমন্ত্রী নিজে প্রতিটি এলাকার মন্ত্রীদের কাছ থেকে সরাসরি ফিডব্যাক নেওয়ায় এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।


​বৈঠক শেষে দলের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে। তবে ফলাফলের বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ নেতৃত্ব; তারা এখন কেবল 'অপেক্ষা ও পর্যবেক্ষণ'-এর পথেই হাঁটছেন।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram