BREAKING :
(1) ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ‘চলো সংসদ’ কর্মসূচিতে কোনও অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি। আইনবিরুদ্ধ কোনও কাজও করেনি বাহিনী। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় এমনটাই জানাল দিল্লি পুলিশ। (2) সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ)-র ৬৫ শতাংশ ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানাল রাজ্য। যদিও রাজ্যের সরকারি কর্মীদের একাংশের দাবি, অনেকেই এখনও ডিএ-র টাকা পাননি। (3) রামমন্দিরের প্রণামী চুরিতে জড়িত নন! ট্রাস্টের পদত্যাগী কর্তা চম্পতকে ক্লিনচিট দিল উত্তরপ্রদেশ সরকারের সিট

ব্রু সম্প্রদায়ের সুবিধাভোগীদের হাতে টুলকিট বিতরণ করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

ব্রু সম্প্রদায়ের সুবিধাভোগীদের হাতে টুলকিট বিতরণ করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর : 

যুবসমাজকে দক্ষতার মাধ্যমে কর্মমুখী ও স্বনির্ভর করে তোলার লক্ষ্যে রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে চলেছে।

সেই ধারাবাহিকতায় ত্রিপুরা সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে রবিবার অমরপুর আনন্দধারা টাউন হলে রাজ্যস্তরের টুলকিট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দক্ষতা প্রশিক্ষণ সম্পন্ন করা ব্রু সম্প্রদায়ের সুবিধাভোগীদের হাতে বিভিন্ন পেশার কাজে ব্যবহারের উপযোগী টুলকিট তুলে দেওয়া হয়।

Must Read গৃহবধূকে খুঁজে পেতে মহিলা থানার দ্বারস্থ স্বামী। গৃহবধূকে খুঁজে পেতে মহিলা থানার দ্বারস্থ স্বামী।

অনুষ্ঠানের শুরুতে দক্ষতা উন্নয়ন দপ্তরের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে আয়োজিত স্টলগুলি ফিতা কেটে পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

পরে মঞ্চে চারা গাছে জল দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া,

গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিতে,

দক্ষতা উন্নয়ন দপ্তরের পরিচালক প্রদীপ কে, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

Also Read যোগেন্দ্রনগর রেল স্টেশনে পূর্ব আগরতলা থানার ওসির নেতৃত্বে বড় সাফল্য: প্রচুর পরিমাণ গাঁজাসহ ধৃত ৩ বিহারি মহিলা! যোগেন্দ্রনগর রেল স্টেশনে পূর্ব আগরতলা থানার ওসির নেতৃত্বে বড় সাফল্য: প্রচুর পরিমাণ গাঁজাসহ ধৃত ৩ বিহারি মহিলা!


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, বর্তমান রাজ্য সরকার দক্ষতা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে।

 শুধু প্রশিক্ষণ প্রদান করলেই হবে না, প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিলে তারা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।

এর মাধ্যমে যুবক-যুবতীরা আত্মনির্ভর হওয়ার পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

 তিনি আরও বলেন, ব্রু সম্প্রদায়ের প্রশিক্ষণপ্রাপ্ত সুবিধাভোগীদের হাতে টুলকিট তুলে দেওয়ার এই উদ্যোগ তাদের কর্মজীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হতে পারবেন এবং আর্থিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবেন।

রাজ্য সরকারের এই ধরনের উদ্যোগ আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।


এদিনের অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সুবিধাভোগীদের হাতে বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram