BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

ভাঙ্গা টব ও বট গাছ শোভা বর্ধন আর কে পুর থানায়।

ভাঙ্গা টব ও বট গাছ শোভা বর্ধন আর কে পুর থানায়।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর  :

পুলিশের পোশাক মানে জনগণের কাছে একটি আস্থা ও বিশ্বাসের জায়গা। এই সমাজে বহু এমন মানুষ হয়েছে থানায় গিয়ে নিজের অভিযোগের কথা জানানোর জায়গাটিকে মনে করেন অনেকটা পবিত্র ।

 কিন্তু উদয়পুর রাধা কিশোরপুর থানা বর্তমানে বট গাছের এক আস্তানা হয়ে উঠেছে। থানার প্রবেশদ্বারে মূল ফটকের দরজার উপরে রয়েছে বড় আকারের এক বটগাছ ।‌

 যার শিকর ধীরে ধীরে গোটা থানাকে গ্রাস করে চলেছে। অন্যদিকে রাধা কিশোরপুর থানায় প্রবেশ করার পর আপনার প্রথমে নজরে পড়বে ভাঙ্গা ফুলের টপ ও ভাঙ্গা শিরিগুলি ।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

যা বর্তমানে থানার শোভা বর্ধন করে চলেছে । এই বর্ষার মরশুমে ফুলের খালি টপগুলির মধ্যে বৃষ্টির জমা জল জমে গিয়ে মশার লার্ভা তৈরি হচ্ছে।

নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে থানার সামনে। কিন্তু থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ তথা ওসি কোনভাবেই এ সকল বিষয়ের উপর নজর দিচ্ছে না।

থানায় নেই স্বচ্ছতার কোন ছবি। কোথাও বটগাছ আবার কোথাও ভাঙা টপ সর্বত্র প্রতিদিন এইভাবেই থানার পরিবেশ মূল শহরের মাঝে থাকার কারণে শহরে আসা বিভিন্ন মানুষের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন কেন এই ধরনের চিত্র থানার মধ্যে দেখা যাচ্ছে।

 প্রতিদিন এ রাধা কিশোরপুর থানার সামনে দিয়ে রাজ্যের অর্থমন্ত্রীর আসা-যাওয়া। অন্যদিকে এই রাধা কিশোরপুর থানায় কখনো পুলিশ সুপার আবার কখনো অতিরিক্ত পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিকের আসা যাওয়া প্রায়শই হয়ে থাকে।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

কিন্তু কেন থানার এই ধরনের পরিবেশ করে রাখা হয়েছে তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কোথাও কি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের চিত্র রেখে দেওয়া হচ্ছে।

 নানা আলোচনা ও সমালোচনা ঘটছে প্রতিমুহূর্তে। এখন দেখার আদৌ কি বটগাছ কাটা হবে থানার বিল্ডিং এর মূল ফটক থেকে।

 নাকি সরকারি সম্পত্তিটি এভাবেই নষ্ট করতে দেবেন থানার ওসি। সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram