BREAKING :
(1) ‘আমাকে কেন নীরব করার চেষ্টা হচ্ছে?’ পদ হারিয়ে কেজরীওয়ালের উদ্দেশে প্রশ্ন আপ সাংসদ রাঘব চড্‌ঢার (2) কয়লাচুরি মামলায় ইডি আবার তল্লাশি চালাল আইপ্যাক-কর্তার ঠিকানায়! তৃণমূলের অভিযোগ, ভোটের আগে বিজেপি-র ছক (3) অধ্যাপকের সঙ্গে সম্পর্ক রয়েছে! সহপাঠীরা রটিয়ে দেন গোটা কলেজে, হেনস্থার শিকার হয়ে আত্মঘাতী কর্নাটকের মল্লডিহালির ডাক্তারি ছাত্রী

মহাদেব দীঘির পাড়ে ব্ল্যাকআউট! সৌর আলোকবর্তিকা অকেজো, অন্ধকারে ওত পেতে আছে কোন বিপদ?

মহাদেব দীঘির পাড়ে ব্ল্যাকআউট! সৌর আলোকবর্তিকা অকেজো, অন্ধকারে ওত পেতে আছে কোন বিপদ?

​নিজস্ব প্রতিনিধি, উদয়পুর:

 শহরের সৌন্দর্যবর্ধন এবং সাধারণ মানুষের চলাচলের সুবিধার কথা মাথায় রেখে উদয়পুর পৌর পরিষদ এলাকার মহাদেব দীঘির পাড়ে রাস্তার ধারে বসানো হয়েছিল সৌর বিদ্যুৎ চালিত সোলার লাইট।

কিন্তু সঠিক তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে সেই সোলার লাইটগুলো এখন অকেজো হয়ে পড়ে আছে। অভিযোগ উঠেছে, আধুনিক এই আলোকবর্তিকাগুলো এখন আলোর বদলে অন্ধকারেরই সাক্ষী দিচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প হাতে নেওয়া হলেও তার সুফল মিলছে না। বর্তমানে অনেক লাইট ভেঙে পড়ে আছে, আবার কোনোটি এমনভাবে কাত হয়ে আছে যে তার আলো আকাশের দিকে বা মাটির দিকে নিবদ্ধ।

ফলে রাতের অন্ধকারে পথ চলতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও এলাকাবাসী।  লাইটগুলো ঠিকভাবে বসানো না থাকায় বা ভেঙে যাওয়ায় আলো রাস্তার বদলে মাটির নির্দিষ্ট এক কোণে পড়ছে। দীঘির পাড় এলাকায় সন্ধ্যার পর অন্ধকার নেমে আসায় অসামাজিক কার্যকলাপ বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। 

Must Read হার্বাতলীতে নারকীয় কাণ্ড! গৃহবধূর চিৎকার শুনে ছুটে এলেন প্রতিবেশীরা হার্বাতলীতে নারকীয় কাণ্ড! গৃহবধূর চিৎকার শুনে ছুটে এলেন প্রতিবেশীরা


দীর্ঘ সময় ধরে লাইটগুলো খারাপ হয়ে পড়ে থাকলেও পৌর পরিষদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকার বাসিন্দাদের বক্তব্য, সরকারি অর্থের সঠিক সদ্ব্যবহার করা উচিত। সোলার লাইটগুলো দ্রুত মেরামত করে

এলাকাটি আলোকিত করা না হলে সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়বে। পর্যটন কেন্দ্র হিসেবে

উদয়পুরের যে ঐতিহ্য রয়েছে, তা রক্ষায় পৌর প্রশাসনকে অবিলম্বে নজর দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram