BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

নিজের দলেই আক্রান্ত বিজেপির বুথ সভাপতি, অধরা দুষ্কৃতীরা । ক্ষোভে ফুঁসছে মুড়াপাড়া ।

নিজের দলেই আক্রান্ত বিজেপির বুথ সভাপতি, অধরা দুষ্কৃতীরা । ক্ষোভে ফুঁসছে মুড়াপাড়া ।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 

বিজেপি ক্ষমতা থাকার পরেও নিজ দলের বুথ সভাপতি আক্রান্ত হয়েছেন এক সময়ে বিজেপি করা কর্মীদের হাতে।

এই ঘটনা মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের মুড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা মুড়াপাড়া ৪৯ নং বুথের বুথ সভাপতি বিশ্বজিৎ দে আক্রান্ত হয়েছেন।

জানা যায়, গত ১৭ তারিখ এলাকায় একটি বিজয় মিছিল বের হয় শাসকদল ভারতীয় জনতা পার্টি। বিজয় মিছিলটি ছিল পশ্চিমবঙ্গে ১৫ বছরের সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার বিষয় নিয়ে।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

 রাত হওয়ার সাথে সাথে মুড়াপাড়া এলাকার কয়েকজন ব্যক্তি বিশ্বজিৎ দে -এর বাড়িতে ব্যাপক হামলা চালায়।

 কি কারনে এই হামলা চালানো হয়েছে তা বলতে পারছে না বিজেপির বুথ সভাপতি ।

পরবর্তী সময় কাকরা বন থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করা হয়েছে। ১৭ তারিখের পর থেকে কেটে গিয়েছে দীর্ঘ অনেকটা দিন।

কিন্তু এখনো পর্যন্ত বিশ্বজিতের উপর হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। হামলার ঘটনায় শাসকদল বিজেপি কর্মীরা বুধবার সন্ধ্যারাতে মুড়াপাড়া এলাকায় এক বিক্ষোভ মিছিল বের করে।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

 মিছিলটি গ্রামের বিভিন্ন এলাকা দাপিয়ে বেড়ায়। স্লোগান উঠে কেন দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করা হচ্ছে না।

জানা যায় , এই গোটা হামলার বিষয় নিয়ে মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়-কে মুড়াপাড়া এলাকা থেকে বিষয়টি জানানো হয়েছে ।  কিন্তু এখনো পর্যন্ত কোনো বিচার পাইনি বিজেপি কর্মী বিশ্বজিৎ দে । 

শাসক দল ক্ষমতায় থেকে যদি শাসকের কর্মীরা আক্রান্ত হয়ে কোন বিচার না পেয়ে থাকে তাহলে কর্মীদের মধ্যেও একটি হতাশার ছাপ সৃষ্টি হয় মনে করছে রাজনৈতিক মহল।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram