নিজস্ব সংবাদদাতা, আগরতলা :
আগরতলা পূর্ব থানার এক বিশেষ অভিযানে জোড় সাফল্য মিলল নেশাবিরোধী অভিযানে।
পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে আজ রাজধানীর যোগেন্দ্রনগর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।
গোপন খবরের ভিত্তিতে চালানো এই ঝটিকা অভিযানে স্থান থেকে উদ্ধার হয় আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি অবৈধ গাঁজা।
বাজার মূল্যের হিসাব অনুযায়ী বাজেয়াপ্ত হওয়া এই গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
অভিযান পরিচালনাকালে এই অসাধু চক্রের সাথে যুক্ত থাকার অপরাধে পুলিশ হাতে-নাতে ৩ জন মহিলাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই তিন মহিলাই মূলত বিহারের বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে
আগরতলা পূর্ব থানায় সুনির্দিষ্ট এনডিপিএস (NDPS) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
এই নেশা পাচার চক্রের সাথে আর কারা কারা জড়িত রয়েছে এবং এর নেপথ্যে কোনো বড়
আন্তর্জাতিক বা রাজ্যভিত্তিক গ্যাং সক্রিয় রয়েছে কিনা তা জানতে গ্রেপ্তারকৃত মহিলাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ প্রশাসন।