BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

খোয়াইতে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের সচেতনতা পদযাত্রা

খোয়াইতে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের সচেতনতা পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই ২২ জুন:-

'নেশামুক্ত ত্রিপুরা' গঠনের সংকল্পকে সামনে রেখে সোমবার খোয়াইয়ে একটি বর্ণাঢ্য সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। খোয়াই সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে ।

 আয়োজিত এই পদযাত্রায় পা মেলান দপ্তরের আধিকারিক ও কর্মীরা।

এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের সিডিপিও (CDPO) সন্দীপন সাহা এবং খোয়াই ব্লকের অন্তর্গত বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। 

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

পদযাত্রাটি অফিসটিলা স্থিত সিডিপিও কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খোয়াই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথ পরিক্রমা করে।

এরপর পুনরায় একই স্থানে ফিরে এসে কর্মসূচিটি শেষ হয়।সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিডিপিও সন্দীপন সাহা জানান, এই পদযাত্রার মূল উদ্দেশ্য হল যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং সমাজকে সম্পূর্ণ নেশামুক্ত করা।

তিনি আরও বলেন, এই অভিযানের মাধ্যমে সমাজ ও তরুণ প্রজন্মের কাছে এই বার্তাই পৌঁছে দেওয়া হচ্ছে যে— নেশা ছাড়াও একটি সুন্দর জীবনযাপন করা সম্ভব।

 তাই যুবসমাজ যেন কোনোভাবেই নেশার দিকে ঝুঁকে না পড়ে। পাশাপাশি, যারা ইতিমধ্যে নেশায় জড়িয়ে পড়েছেন, তারা যেন দ্রুত এই অন্ধকার পথ থেকে বেরিয়ে এসে একটি সুস্থ ও সুন্দর জীবন গড়ে তোলেন।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি আগামী দিনে যুবসমাজকে সঠিক দিশা দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram