BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

জামজুরিতে অটো-বাইক মুখোমুখি সংঘর্ষ: রক্তাক্ত বাইক চালক, বাড়ছে আতঙ্ক

জামজুরিতে অটো-বাইক মুখোমুখি সংঘর্ষ: রক্তাক্ত বাইক চালক, বাড়ছে আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, জামজুরি:

সকালবেলা শান্ত জামজুরি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় হঠাৎই এক বিকট শব্দ।

 শিউরে উঠলেন স্থানীয় পথচারীরা। সাত সকালে জামজুরি ফরেস্ট অফিস সংলগ্ন শাল বাগানের সামনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল এলাকা।

একটি দ্রুতগামী অটো ও মোটরবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক চালক।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে শাল বাগানের সামনের রাস্তায় একটি অটোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরবাইকের সরাসরি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাইক চালক ছিটকে রাস্তায় পড়ে গিয়ে রক্তাক্ত হন।

 দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ভিড় জমান এবং উদ্ধারকাজে হাত লাগান।

খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

দমকলকর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে আহত যুবককে উদ্ধার করে স্থানীয় কাকরাবন হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে তাঁর আঘাত কতটা গুরুতর, সে বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

জামজুরি এলাকায় যেভাবে দিনদিন পথ দুর্ঘটনার গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে, তাতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও ভয়ের সৃষ্টি হয়েছে।

"প্রতিদিন ঘর থেকে বেরোনোর সময় বুক কাঁপে।

 যেভাবে দুর্ঘটনা বাড়ছে, তাতে জামজুরির রাস্তা এখন সাধারণ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে," মন্তব্য এক স্থানীয় পথচারীর।

প্রশাসনের পক্ষ থেকে এই দুর্ঘটনাপ্রবণ এলাকায় দ্রুত গতিরোধক ব্যবস্থা বা কড়া ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram