BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

বিধায়ক অভিষেক দেবরায়ের ওপর হামলা! মথার বিরুদ্ধে বড় অভিযোগ শাসকদলের

বিধায়ক অভিষেক দেবরায়ের ওপর হামলা! মথার বিরুদ্ধে বড় অভিযোগ শাসকদলের

নিজস্ব প্রতিনিধি , তুলামুড়া : 

আজ টিটিএএডিসি নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন ২২ কাঠালিয়া মির্জা রাজাপুর আসনের অন্তর্গত ৫৭ তুলামুড়া বিট অফিস এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

 সকাল থেকেই ওই কেন্দ্রটিতে ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক এবং উৎসবমুখর পরিবেশে চলছিল। ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায় এবং শান্তিপূর্ণভাবেই ভোটদান চলছিল।
কিন্তু অভিযোগ, এই সময় হঠাৎ করে তিপ্রা মথা দলের কিছু সমর্থক ভোট দিতে আসা সাধারণ ভোটারদের উপর হামলা চালায়।

এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভোটারদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজেপি বিধায়ক অভিষেক দেবরায়।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

তিনি তুলামুড়া বিট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে, অভিযোগ ওঠে যে তিপ্রা মথা দলের কর্মী-সমর্থকরা তাঁর গাড়িকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান গোমতী জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে, জেলাশাসক রিঙ্কু লাথের এবং মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়। তাঁদের নেতৃত্বে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, পুলিশ এবং টিএসআর জওয়ান মোতায়েন করা হয়।


নিরাপত্তা বাহিনীর তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনার উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।


এদিকে, ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়া অব্যাহত থাকলেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram