BREAKING :
BREAKING NEWS : রাঘব চড্ঢাদের দল ছাড়ার ধাক্কা সামলে পঞ্জাবের পুরভোটে বিপুল জয় আপের, দু’নম্বরে কংগ্রেস, চতুর্থ স্থানে বিজেপি (2) মহারাষ্ট্রে বিষমদ খেয়ে ১৫ জনের মৃত্যু! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অনেকে, গ্রেফতার আট (3) প্রবল ঝড়ে উত্তরপ্রদেশে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু! চাপা পড়ে মৃত ৬ শ্রমিক, আটকে কয়েক জন (4) ইউপিএসসির থেকে শিক্ষা নেওয়া উচিত! নিটের প্রশ্নফাঁসে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে

লক্ষাধিক টাকার বিলাতি মদসহ গ্রেফতার ১

লক্ষাধিক টাকার বিলাতি মদসহ গ্রেফতার ১

​নিজস্ব প্রতিনিধি, আগরতলা :

 

রাজধানীর বুকে নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আগরতলা পূর্ব থানা ও গোল বাজার ফাঁড়ির পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার এক যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিলাতি মদসহ এক বিক্রেতাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

Must Read স্বচ্ছ ভারত মিশন - মাতাবাড়ি আর.ডি.ব্লক । স্বচ্ছ ভারত মিশন - মাতাবাড়ি আর.ডি.ব্লক ।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন গোপন সূত্রে খবর আসে যে নেতাজি সুভাষ রোড এলাকায় অবৈধ মদের একটি বড় চালান মজুত করা হয়েছে। খবর পাওয়ামাত্রই পূর্ব থানার পুলিশ ও গোল বাজার ফাঁড়ির পুলিশ কর্মীরা ওই এলাকায় অতর্কিত হানা দেন।

অভিযানে একটি নির্দিষ্ট স্থান থেকে ২৯০ বোতল বিলাতি মদ উদ্ধার করা হয়।প্রাথমিক তদন্ত ও বাজারদর অনুযায়ী, উদ্ধার হওয়া এই মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

অভিযান প্রসঙ্গে বিস্তারিত জানাতে গিয়ে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ সংবাদমাধ্যমকে বলেন: "আমরা গোপন খবরের ভিত্তিতে এই যৌথ অভিযানটি চালিয়েছি। নেতাজি সুভাষ রোড এলাকা থেকে ২৯০ বোতল বিলাতি মদ উদ্ধার করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

শহরকে নেশামুক্ত করতে আমাদের এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে।

Also Read মগ পাড়ায় দীর্ঘদিন বিদ্যুৎ পরিষেবায় নাজেহাল হয়ে পথ অবরোধে  বসলো স্থানীয় লোকজনেরা। মগ পাড়ায় দীর্ঘদিন বিদ্যুৎ পরিষেবায় নাজেহাল হয়ে পথ অবরোধে বসলো স্থানীয় লোকজনেরা।

ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram