BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

ত্রিপুরায় পশুপালন নিয়ে বড় উদ্যোগ! বিশেষজ্ঞদের এই বৈঠক ঘিরে বাড়ছে কৌতূহল

ত্রিপুরায় পশুপালন নিয়ে বড় উদ্যোগ! বিশেষজ্ঞদের এই বৈঠক ঘিরে বাড়ছে কৌতূহল

নিজস্ব প্রতিনিধি , আগরতলা : 

সময়ের দাবিতে এবং পশুপালন বিষয়কে আরও বেশি জটিল পরিস্থিতি মোকাবিলায় সময়োপযোগী করার উদ্দেশ্যে পশুসম্পদের রোগ প্রতিরোধ, নজরদারি ও নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগকে সামনে রেখে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্যস্তরের এক সেমিনার অনুষ্ঠিত হয়।

 "পশুসম্পদ স্বাস্থ্য সুরক্ষা: রোগ প্রতিরোধ, নজরদারি ও নিয়ন্ত্রণে উদ্ভাবনী উদ্যোগ" শীর্ষক এই সেমিনারের উদ্বোধন করেন এআরডিডি সচিব দীপা ডি. নায়ার ( বাইট) , তাছাড়া উপস্থিত ছিলেন এআরডিডি অধিকর্তা ড. এন. কে. চঞ্চল  সহ অন্যান্য বিশেষজ্ঞরা।

সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এআরডিডি সচিব দীপা ডি. নায়ার বলেন, গত পাঁচ বছরে রাজ্যে পশুপালনের ব্যাপক প্রসার ঘটেছে।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

সেই প্রেক্ষাপটে প্রাণীদের নতুন নতুন রোগ সম্পর্কে পশুচিকিৎসক ও সংশ্লিষ্টদের সচেতন ও প্রশিক্ষিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে এমন রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আসামসহ বিভিন্ন রাজ্য থেকে আগত বিশেষজ্ঞরা সেমিনারে অংশ নিয়ে পশুর রোগ প্রতিরোধ, নজরদারি ও চিকিৎসা ব্যবস্থার আধুনিক পদ্ধতি সম্পর্কে রাজ্যের পশুচিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করবেন।

সেমিনারে পশুসম্পদ খাতের বিশেষজ্ঞ, আধিকারিক, পশুচিকিৎসক এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় পশুসম্পদের রোগ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা এবং সমন্বিতভাবে রোগ নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

 পাশাপাশি, পশুসম্পদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য রক্ষার বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram