BREAKING :
(1) ভোটেকোশী নদীর হড়পা বানে ইতিমধ্যেই ৯৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে কাঠমান্ডু প্রশাসন। ২৯১ বিদেশি-সহ অন্তত ৩৮৪ জন পর্যটকের কোনও খোঁজ মিলছে না। তাঁদের মধ্যে ১৪১ জন ভারতীয় (৩৭ অনাবাসী-সহ)। তাঁদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে। (2) নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ কলকাতার ৩২ জন। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে দল বেঁধে তাঁরা মানস সরোবর দর্শনে গিয়েছিলেন।

ক্ষুব্ধ চালকরা ফুল কুমারী জাতীয় সড়কে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন

ক্ষুব্ধ চালকরা ফুল কুমারী জাতীয় সড়কে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :

দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত অটোচালকরা তাদের অটো রিক্সা নিয়ে সমস্যায় ভুগছে। গাড়ির যন্ত্রাংশ প্রায়শই খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন।

 তার ফলে দিশেহারা হয়ে পড়েছেন বেকার যুবকরা। জানা যায় , অনেকেই ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে গাড়িগুলি ক্রয় করেছিলেন কোম্পানি থেকে।

 ব্যবসার উদ্দেশ্যে গাড়িগুলি ক্রয় করার পর এখন বর্তমানে গাড়িগুলির অবস্থা খুবই করুণ দশা হয়ে পড়ছে।

Must Read সাতসকালে পুকুরের জলে ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার সাতসকালে পুকুরের জলে ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার

 তার কারণ প্রায়শই দেখা দিচ্ছে যন্ত্রাংশের সমস্যা। এই নিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ উদয়পুর- মাতারবাড়ি জাতীয় সড়কের পাশে থাকা

বেসরকারি কোম্পানিতে গিয়েছিল গাড়ি চালকরা কথা বলার জন্য। কিন্তু গাড়ি চালকরা কোম্পানির কোন কর্মীকে না পেয়ে ব্যাপক ক্ষুব্ধ হয়ে পড়েন।

পরবর্তী সময় উদয়পুর মহকুমা শাসকের সাথে দেখা করেন অটো চালকরা। কিন্তু মহকুমা শাসকের কাছ থেকেও কোন দিশা না পেয়ে দিশাহীন হয়ে পড়ে ব্যাটারি চালিত অটো চালকরা।

 পরে পুনরায় ফুল কুমারী জাতীয় সড়কে উপর জমায়েত হয়ে সড়ক অবরোধের শামিল হন চালকরা।

Also Read অ্যাম্বুলেন্স চালক থেকে সোজা ইসরোতে, অদম্য জেদে স্বপ্নের উড়ান নদিয়ার দেবজিতের অ্যাম্বুলেন্স চালক থেকে সোজা ইসরোতে, অদম্য জেদে স্বপ্নের উড়ান নদিয়ার দেবজিতের

দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ চলার কারণে জাতীয় সড়কের দুই ধারে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে রাধা কিশোরপুর থানার ওসি সঞ্জীব লস্কর

 সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। কথা বলেন গাড়ি চালকদের সাথে।

দীর্ঘ আলোচনা শেষে একটি সমাধান সূত্র বের হওয়ার পর সড়ক অবরোধ তুলে নেয় ব্যাটারি চালিত অটো চালকরা।

 দীর্ঘক্ষণ পর সড়ক অবরোধ মুক্ত হওয়ার পর পুনরায় চালু হয় উদয়পুর - মাতারবাড়ি সড়কে যান চলাচল ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram