BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

বিভিন্ন দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীরা রাস্তায় নামলো ।

বিভিন্ন দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীরা রাস্তায় নামলো ।

নিজস্ব প্রতিনিধি , সোনামুড়া : 


চাকুরীর নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সম বেতন প্রদান, অবসরের সাথে গ্র্যাচুুইটি, নিয়মিত পেনশন, মোবাইল বিল এস এন পি বিল বৃদ্ধি ও

অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে সিডিপিও এর

নিকট ডেপুটেশন প্রদান করল সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। 

Must Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

সোমবার সোনামুড়া আইসিডিএস প্রজেক্ট এর অন্তর্গত সিডিপিও প্রবাল কান্তি বর্মনের নিকট সাত দফা দাবি সম্মিলিত দাবী সনদ তুলে দেয় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা ।

 
দাবী সনদে উল্লেখ করা হয় সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালত রায় ঘোষণা করেছেন যে অঙ্গন ওয়ারী কর্মী এবং সহায়িকাদের চাকরির শেষে উপযুক্ত গ্রাচুইটি এবং পেনশন প্রদান করতে হবে

 পাশাপাশি গত নভেম্বর ২০২৩ তারিখে ত্রিপুরা হাইকোর্ট ও নির্দেশ দিয়েছে যারা অবসরে গিয়েছেন তাদের গ্র্যাচুুইটি যেন অবিলম্বে প্রদান করা হয়

কিন্তু সে নির্দেশ এখনো মানা হচ্ছে না যার ফলে সমস্যার সমাধান হচ্ছে না তাদের। তাই উল্লেখিত বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে

Also Read কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি

সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা ডেপুটেশনে মিলিত হয় বলে জানান এক অঙ্গনওয়াড়ি কর্মী।

তারা এও জানান অনতিবিলম্বে তাদের দাবি গুলি পূরণ করা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।


অপরদিকে অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের দাবিগুলির যৌক্তিকতা রয়েছে বলেও স্বীকার করেন সিডিপিও প্রবাল কান্তি বর্মন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে

 বিষয়টি জানাবেন বলেও জানান তিনি। এ বিষয়ে উল্লেখ্য যে সোনামুড়া মহকুমায় সোনামুড়া নগর,

 বক্সনগর, মেলাঘর এবং কাঠালিয়া নিয়ে মোট 649টি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে যাতে কর্মী রয়েছেন সর্বমোট 1298 জন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram