নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :
৬৫ তম উদয়পুর কো-অপারেটিভ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। এই নিয়ে বৃহস্পতিবার দুপুর ১২ টায়
উদয়পুর কো-অপারেটিভ এর চেয়ারম্যান বিক্রম দাস এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান শ্রীদাস জানান ,
আগামী মঙ্গলবার বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করবেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া । এছাড়া থাকবেন , চারজন বিধায়ক, গোমতি জিলা সভাধিপতি দেবল দেবরায়,
পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমূখ। কো-অপারেটিভের সমস্ত সদস্য এবং সদস্যরা অংশ নেবেন বার্ষিক সাধারণ সভায় ।
এদিনের সাংবাদিক সম্মেলনে এছাড়া ছিলেন , ভাইস চেয়ারম্যান শিবব্রত দেবরায় , ও ম্যানেজার দেবাশীষ বর্মন সহ প্রমূখ ।
বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে গোটা বছরের আয় এবং ব্যায়ের হিসাব পেশ করা হবে । পাশাপাশি কিভাবে আগামী দিন কো-অপারেটিভ কে আরো সামনের দিকে
এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে পাশাপাশি সকলের সহযোগিতা ও এদিন আরো বেশি করে চাওয়া হবে বলে জানা যায়।