BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

উদয়পুরের রাজপথে চোখধাঁধানো তিরঙ্গা রেলি, পড়ন্ত বিকেলে শহরজুড়ে দেখা গেল নজরকাড়া দৃশ্য

উদয়পুরের রাজপথে চোখধাঁধানো তিরঙ্গা রেলি, পড়ন্ত বিকেলে শহরজুড়ে দেখা গেল নজরকাড়া দৃশ্য

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 

৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার বিকেল চারটা নাগাদ উদয়পুর পৌর পরিষদ ও

 মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে এক সুসজ্জিত তিরঙ্গা রেলি অনুষ্ঠিত হয় শহরের বুকে।

এদিন হর ঘর তিরঙ্গা উপলক্ষে এই রেলিতে অংশ নেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

 এছাড়া ছিলেন , গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার,

মহকুমা শাসক ত্রিদিব সরকার , বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ ও সানি সাহা সহ প্রমুখ। এদিন তিরঙ্গা রেলিটি উদয়পুর পোস্ট অফিস চৌহমুনি হয়ে

 জগন্নাথ দীঘি পূর্ব পাড় , জগন্নাথ চৌহমুনি এবং জগন্নাথ দিঘীর পশ্চিম পাড় হয়ে পুনরায় উদয়পুর পৌর পরিষদের সামনে গিয়ে সমাপ্তি হয়।

এই রেলিতে হোলি ক্রস বিদ্যালয় ও TSR বাহিনীর ব্যান্ড পার্টি অংশ নেন। পাশাপাশি জাতীয় পতাকা হাতে নিয়ে পৌর কর্মী থেকে শুরু করে পৌর পরিষদের অফিস কর্মচারী এবং

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

সমাজের বিভিন্ন অংশের নাগরিকরা এই দিনের রেলিতে অংশ নিতে দেখা যায়। এই দিনের

 রেলিতে প্রায় ১০০ মিটার লম্বা আকারের জাতীয় পতাকার সুসজ্জিত রেলি উড়িয়ে নিয়ে যায় পৌর কর্মচারীরা।

পাশাপাশি ত্রিবর্ণ রঞ্জিত বেলুন প্রতিটি নাগরিকের হাতে এক সু-সজ্জিত দৃশ্য পরিলক্ষিত হয় ডুবন্ত সূর্যের সাথে সাথে ।

একই সাথে উদয়পুর পুর পরিষদের পক্ষ থেকে শহরের বুকে করা হয় সাফাই অভিযান ।

এইদিন পড়ন্ত বিকেলে সুসজ্জিত তিরঙ্গা রেলিটি ব্যাপক সাড়া ফেলেছে গোটা উদয়পুর শহরের বুকে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram