BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা জানাতে উদয়পুরে ব্যতিক্রমী আয়োজন, অংশ নিলেন বহু পড়ুয়া

বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা জানাতে উদয়পুরে ব্যতিক্রমী আয়োজন, অংশ নিলেন বহু পড়ুয়া

উদয়পুর প্রতিনিধি : 


তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গোমতী জেলা পরিষদ , উদয়পুর পৌর পরিষদ এবং  বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায়

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৮ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয় মাতঙ্গিনী হাজরা বিদ্যালয় এর কনফারেন্স হল ঘরে । 

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

 এছাড়া ছিলেন গোমতী জিলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন কুমার সেন, বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান সমর ভৌমিক , জেলা সংস্কৃতি উপদেষ্টা কমিটির সদস্য পার্থসারথী দাস ও মহকুমা তথ্য ও সাংস্কৃতিক কার্যালয়ের বরিষ্ঠ তথ্য অধিকারীক দয়াল মজুমদার সহ প্রমূখ ।

এদিন সকল অতিথিরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এদিনের অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন , ১৮৩৮ খ্রিস্টাব্দের ২৬ শে জুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে।

শিশু বয়সেই তার অসামান্য মেধার পরিচয় পাওয়া যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুব ভালো আবৃত্তিকারও ছিলেন।

সংবাদ প্রভাকর ও সংবাদ সাধু রঞ্জন নামক সংবাদপত্রে প্রকাশিত বহু কবিতা তিনি এই বয়সেই কণ্ঠস্থ করে ফেলেন। পড়াশুনায় ছিলেন খুবই দক্ষ।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিপুল অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরো সুন্দরভাবে গড়ে তোলে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram