BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

আগরতলায় ভণ্ড সাধুর প্রতারণা! যুবকের কাছ থেকে টাকা নিয়ে চম্পট

আগরতলায় ভণ্ড সাধুর প্রতারণা! যুবকের কাছ থেকে টাকা নিয়ে চম্পট

নিজস্ব প্রতিনিধি ,  আগরতলা :

আগরতলা শহরে দুই ভণ্ড সাধুর প্রতারণার শিকার হলেন এক যুবক।

প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কিছু সময় পর অভিযুক্তদের খুঁজে বের করে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেন প্রতারিত যুবক শুভজিৎ রায় চৌধুরী।


ঘটনা সম্পর্কে শুভজিৎ রায় চৌধুরী জানান, উত্তরপ্রদেশের দুই ব্যক্তি সাধুর বেশে রাস্তা দিয়ে যাওয়ার সময় খাবারের জন্য তার কাছে ১০০ টাকা চান।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

মানবিক কারণে তিনি তাদের ১০০ টাকা দেন। এর বিনিময়ে ওই দুই ব্যক্তি তাকে একটি তাবিজ দেন।


এর কিছুক্ষণ পর ওই তথাকথিত সাধুরা শুভজিৎকে জিজ্ঞাসা করেন তার মানিব্যাগে কত টাকা রয়েছে। তাদের কথায় বিশ্বাস করে তিনি মানিব্যাগের টাকা দেখালে কৌশলে সেই টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা।

কিছু সময় পরে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।
এরপরই তিনি অভিযুক্তদের খুঁজতে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় অনুসন্ধান শুরু করেন।

 অবশেষে রবীন্দ্র ভবনের সামনে তাদের শনাক্ত করে আটক করতে সক্ষম হন। পরে সঙ্গে সঙ্গে পশ্চিম থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা


জানা গেছে, আটক দুই ব্যক্তির আধার কার্ডে উত্তরপ্রদেশের আগর (Agra) জেলার ঠিকানা রয়েছে।

পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রতারণার অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram