BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

লক্ষ টাকা খরচের পরও আজ কেন এমন অবস্থা? মাতাবাড়িতে তীব্র প্রশ্ন

লক্ষ টাকা খরচের পরও আজ কেন এমন অবস্থা? মাতাবাড়িতে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :

মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর আর এফ গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন একটি পানীয় জলের ট্যাঙ্ক রয়েছে।

কিন্তু সেই ট্যাংক দিয়ে বর্তমানে কোন পানীয় জল বের হচ্ছে না। ভগ্নদশায় পরিণত হয়ে রয়েছে গোটা পানীয় জলের ট্যাঙ্কটি।

এর ফলে আশপাশের গ্রামবাসীরা তার থেকে কোন জল না পাওয়ার কারণে ধীরে ধীরে লক্ষ টাকা ব্যয় তৈরি করা পানীয় জলের

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

 ট্যাংক অকেজো হয়ে ধ্বংসের পথে ধাবিত হয়েছে। রাতের অন্ধকারে কে বা কাহারা ব্যাংকের চারদিকে থাকা ট্যাপগুলি নিয়ে যায়। জঙ্গলে পরিণত হয়েছে গোটা পানীয় জলের ট্যাংকের

 আশপাশ জায়গাটি। প্রশ্ন উঠছে লক্ষ টাকা ব্যয় তৈরি করা গ্রামবাসীদের জন্য পানীয় জলের ট্যাংক দিয়ে যদি কখনো খাওয়ার জল না আসে

.তাহলে কেন এই পানীয় জলের ট্যাংক তৈরি করা হয়েছিল ? যখন বর্তমান সময়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পানীয় জলের ট্যাংক ।

তাহলে পঞ্চায়েতের নিকটবর্তী জায়গায় থাকার পরেও কেন পঞ্চায়েত থেকে এই বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করছে না ?

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

 তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন ? এখন দেখা স্থানীয় ব্লক ও পঞ্চায়েত পানীয় জল ট্যাঙ্ক মেরামতির জন্য কি ব্যবস্থা গ্রহণ করে ?

 সেদিকে তাকিয়ে আছে গোটা গ্রামবাসী !অন্যদিকে যদি এই পানীয় জলের ট্যাংকি সচল থাকতো

 তাহলে গ্রামবাসীদের জন্য অনেকটা উপকারে আসতো দাতারাম এলাকার জনগণ ও বাজার এলাকায় আসা বিভিন্ন দূর পাল্লার ক্রেতা ও বিক্রেতারা। খবর নিয়ে জানা গেছে, দীর্ঘ কয়েক বছর

 যাবত অকেজো হয়ে এই ভাবেই পড়ে রয়েছে পানীয় জলের ট্যাংক। কোনভাবেই জলপ্রবেশ

 হচ্ছে না এই ট্যাংকে। কেন এই ধরনের ঘটনা তা বলতে পারছে না গ্রামবাসীরা ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram