BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

দীর্ঘ অপেক্ষার পর বড় সিদ্ধান্ত, রাস্তায় নেমে বার্তা দিলেন বাসিন্দারা

দীর্ঘ অপেক্ষার পর বড় সিদ্ধান্ত, রাস্তায় নেমে বার্তা দিলেন বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, কাঠালিয়া :

দীর্ঘদিনের পুরানো গ্রামীন রাস্তা সংস্কার না করার পরিপ্রেক্ষিতে বাইপাস সড়ক অবরোধ করলো সংশ্লিষ্ট এলাকার নারী পুরুষ। 


এতে করে, চরম দুর্ভোগের শিকার হয় , সোনামুড়া টু বিলোনিয়া মুখী সড়কের দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে শুরু করে অন্যান্য যানবাহন। 


এই ঘটনা, সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া ব্লক এলাকার দক্ষিণ মহেশপুরের কাকরি নদীর ব্রিজ সংলগ্ন সামান্য উত্তরাংশের চৌমুহনীতে। 

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী


রাস্তা অবরোধ শুরু হয় সকাল সাড়ে আটটার দিকে, যতটুকু খবর এখনো অবরোধ চলছে। তবে যাত্রাপুর পুলিশ প্রশাসনের জোয়ানরা সেখানে অবস্থান করছেন এবং প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছেন।

কিন্তু অবরোধকারীদের বক্তব্য যতক্ষণ না কাঠালিয়া ব্লকের ভিডিও এসে তাদের সাথে কথাবার্তা না বলেন ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে। 


এই মুহূর্তে সকাল ঘড়ির কাঁটা দশটায়, খবর রাখার মুহূর্তে যাত্রাপুর থানার ওসির সঙ্গে অবরোধের খবর জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছেন কিন্তু ব্লক প্রশাসনের তরফ থেকে আধিকারিক না আসলে অবরোধকারীরা তাদের সিদ্ধান্ত বহাল রাখবেন। 

 

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

উল্লেখ্য, দক্ষিণ মহেশপুর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের একটি গ্রামীন রাস্তা! প্রতিনিয়ত ২৫ থেকে ৩০ পরিবারের বসবাস। এই সড়ক ধরে একটা সময়তে ছোট মাঝারি গাড়ি চলাচল করতো, বিগত প্রায় কয়েক মাস ধরে এখন আর এমন অবস্থা বাইসাইকেল দিয়েও আসা-যাওয়া করা সম্ভব হয়ে ওঠে না।

সামান্য বৃষ্টি হলেই খানাখন্দে পরিপূর্ণ হয়ে থাকে জল কাদায়। বিগত সরকারের আমল থেকে বর্তমান সরকারের আমলেও যখন নির্বাচন আসে তখনই প্রতিশ্রুতি বন্যায় একেবারে গা -ভাসিয়ে কথা বলে,

কিন্তু নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর রাস্তার কথা একেবারে ভুলে যায়! মানুষের দুর্ভোগের আর শেষ নেই। 


একান্ত সাক্ষাতে শাসক দলেরই এক নেত্রী নাম স্নেহা বেগম তিনি জানান, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি অব্দি বারবার বলার পরও শুধু প্রতিশ্রুতিই পেয়ে গেলাম, কিন্তু বাস্তবে কোন কার্যকরী উদ্যোগ নিচ্ছেন না।

বাধ্য হয়ে রাস্তা অবরোধে নামতে হলো। পাড়ার কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে সামান্য অটো গাড়ি নিয়ে চলাচল করা কষ্টসাধ্য। 


গ্রামীণ সড়কটির দূরত্ব মাত্র ৩০০ মিটার, এই সামান্য কাজটুকু করার জন্য বারবার বলার পরও কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।

তাতেই মানুষের প্রতিনিয়ত অসন্তোষের পারদ বাড়ছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram