BREAKING :
(1) হড়পা বানে বিপর্যস্ত নেপালে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের ৩৯ জন। তাঁদের মধ্যে দু’জনের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। বাকি ৩৭ জনের এখনও খোঁজ নেই। (2) ভারতীয় তরুণীর রহস্যমৃত্যু আমেরিকায়, আট মাস পর ‘হত্যাকারীর’ হদিস আগরায়, অভিযুক্ত প্রাক্তন প্রেমিক

১ মাস ২০ দিন পর খোলা হলো উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স ও সিন্দুক

১ মাস ২০ দিন পর খোলা হলো উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স ও সিন্দুক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর :

দীর্ঘ ১ মাস ২০ দিন পর শুক্রবার খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স ও সিন্দুক।

সকাল থেকে মন্দির প্রাঙ্গণে থাকা মোট ১৭টি সিন্দুক ও প্রণামী বাক্স খুলে শুরু হয় গণনার কাজ, যা চলে দিনভর।


গোমতী জেলাশাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায় জানান, প্রণামী বাক্স থেকে ভারতীয় মুদ্রার পাশাপাশি উদ্ধার হয়েছে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা।

Must Read উদয়পুর খিলপাড়া ডাকঘরে হানা দিল চোরের দল। উদয়পুর খিলপাড়া ডাকঘরে হানা দিল চোরের দল।

এর মধ্যে রয়েছে মার্কিন ডলার, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভুটান, সৌদি আরব, কুয়েতের মুদ্রা এবং বাংলাদেশের টাকা।

তিনি জানান, দেশ-বিদেশের ভক্ত ও পর্যটকদের কাছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আকর্ষণ দিন দিন বাড়ছে, যার প্রমাণ মিলেছে প্রণামী বাক্সে বিদেশি মুদ্রার উপস্থিতিতে।

পাশাপাশি ব্যাংকের কিউআর কোডের মাধ্যমেও ভক্তরা মায়ের চরণে প্রণামী প্রদান করছেন।
প্রণামী গণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে

১৮ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়। প্রশাসনের কড়া নজরদারি ও নিরাপত্তার মধ্য দিয়ে সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে।

Also Read অকেজো জমিকে কাজে লাগিয়ে কৃষকদের আয় দ্বীগুন করতে কাজ করে যাচ্ছে জোলাইবাড়ী কৃষি দপ্তর। অকেজো জমিকে কাজে লাগিয়ে কৃষকদের আয় দ্বীগুন করতে কাজ করে যাচ্ছে জোলাইবাড়ী কৃষি দপ্তর।

এদিন , মোট ৮ লক্ষ ৮৯ হাজার ৮৭ টাকা প্রণামী গোনা হয়েছে ।  

মন্দির কর্তৃপক্ষের মতে, ভক্তদের অগাধ বিশ্বাস ও ভক্তির প্রতিফলন এই প্রণামী।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram