নিজস্ব প্রতিনিধি, উদয়পুর :
বুধবার সন্ধ্যার রাতে উদয়পুর অমর সাগর দক্ষিণ পাড় জাতীয় সড়ক সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। এর ফলে জাতীয় সড়কের দুধারে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে পড়ে।
ব্যাপক যানজটের সৃষ্টি হয় মুহূর্তের মধ্যে । ঘটনার বিবরণে প্রকাশ , এদিন সন্ধ্যা রাতে NL 01 AH 7884 নাম্বারের একটি ১৮ চাকার মালবাহী গাড়ি রাস্তার মোড় নিতে গিয়ে
হঠাৎ গাড়িটি নরম কাদায় ফেঁসে যায়। এর ফলে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে সম্পূর্ণ গাড়িটি। পরবর্তী সময় উদয়পুর ট্রাফিক দপ্তর রাস্তা অবরুদ্ধ
হওয়ার ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে সরানোর জন্য উদ্যোগ গ্রহণ করে। দীর্ঘ সাড়ে তিন ঘন্টার চেষ্টায় একটি জেসিবি
দিয়ে মাটির গর্ত থেকে গাড়িটিকে উঠিয়ে নেওয়া হয় । পরবর্তী সময় পুনরায় রাত ৯ টা ১০ মিনিট নাগাদ সম্পূর্ণ সড়ক অবরোধ মুক্ত হয় ।
পরে আবারো জাতীয় সড়কে যান চলাচল শুরু হয় উদয়পুরে।
গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় সাধারণ জনগণের মধ্যে।