নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :
শুক্রবার সকাল ১১ টা নাগাদ উদয়পুর রাধাকিশোরপুর থানা এবং রাধাকিশোরপুর মহিলা থানা পরিদর্শন করেন ত্রিপুরার ভারপ্রাপ্ত ডিজিপি ভি এস রাও ।
এদিন দুইটি থানায় তাকে অভিবাদন জানানো হয়। ঘুরে দেখেন থানার সমস্ত খুঁটিনাটি গুলো। পাশাপাশি কথা বলেন সমস্ত পদের পুলিশ অফিসারদের সাথে।
জেলার বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে মহকুমা গুলির মধ্যে আইন-শৃঙ্খলা কতটুকু রয়েছে সমস্ত বিষয় খোঁজ নেন গোমতী জেলা পুলিশ সুপারের কাছ থেকে।
এদিন সকালে DGP-র সফর সঙ্গী ছিলেন জেলা পুলিশ সুপার থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার ,
মহকুমা পুলিশ অধিকারীক সহ বিভিন্ন থানার ওসি ও অন্যান্য অফিসারগণ। অন্যদিকে উদয়পুরের ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন থানায়
বহু মামলা দিনের পর দিন যেগুলি এখনো পড়ে রয়েছে সেইসব বিষয়ে খোঁজখবর নেন তিনি। মহকুমা স্তরে আইন-শৃঙ্খলা
ঠিক রাখার জন্য ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন গোমতী জেলা পুলিশ সুপারকে।
DGP সফরকে কেন্দ্র করে ব্যাপক কড়া নিরাপত্তা বলয়ে মোড়ে দেওয়া হয়েছে উদয়পুর শহর।