BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

বিজেপি শাসিত ত্রিপুরার উদয়পুর কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিল ABVP

বিজেপি শাসিত ত্রিপুরার উদয়পুর কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিল ABVP

উদয়পুর প্রতিনিধি

শুক্রবার নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে দীর্ঘদিনের একাধিক শিক্ষাগত ও প্রশাসনিক সমস্যার প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন ছাত্র-ছাত্রীরা।

অভিযোগ, এই সমস্যাগুলির জেরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে এবং তারা মানসিকভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এই প্রেক্ষিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) মহাবিদ্যালয় শাখার উদ্যোগে এদিন কলেজ ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। 

Must Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

পাশাপাশি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডঃ শ্যামল দাসের খড়ের প্রতিকৃতি তৈরি করে তা দাহ করা হয়, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বিক্ষোভের পর ছাত্র সংগঠনের এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গিয়ে স্মারকলিপি প্রদান করে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানায়।


ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু ছাত্র-ছাত্রী পরীক্ষায় সন্তোষজনকভাবে অংশগ্রহণ করার পরেও ফলাফলে বারবার একই বিষয়ে “ব্যাক” (Back) দেখানো হচ্ছে। এছাড়াও অনেক ক্ষেত্রে পরীক্ষায় উপস্থিত থাকা সত্ত্বেও ফলাফলে “Absent” দেখানো হচ্ছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের উপর গুরুতর প্রভাব ফেলছে।


এছাড়া প্রশাসনিক সমন্বয়ের অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, কোনো সমস্যা নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে গেলে বিশ্ববিদ্যালয়ের উপর দায় চাপানো হয় এবং বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে কলেজ কর্তৃপক্ষের দিকে দোষারোপ করা হয়। এই দায় এড়ানোর প্রবণতার ফলে সাধারণ ছাত্র-ছাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছেন।

Also Read কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি


 তবে ছাত্র সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্যার সমাধান না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram