BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

লক্ষাধিক টাকার গাঁজা সহ এক যুবক গ্রেপ্তার উদয়পুর রেল স্টেশনে

লক্ষাধিক টাকার গাঁজা সহ এক যুবক গ্রেপ্তার উদয়পুর রেল স্টেশনে

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 

ত্রিপুরা থেকে গাঁজা পাচার বর্তমানে এক বড় ব্যবসায় পরিণত হয়েছে গাঁজা মাফিয়াদের কাছে । কখনো সড়ক পথে আবার কখনো রেলপথে গাঁজা পাচার হচ্ছে প্রতিদিন। ‌

সেই সাথে পুলিশ প্রশাসন গাঁজা মাফিয়াদের নেটওয়ার্ক ভাঙতে সর্বত্রভাবে চেষ্টা করে যাচ্ছে। রবিবার সকালে কাঞ্চনজঙ্ঘা রেল দিয়ে সিপাহীজলা জেলার মেলাঘর থানার অন্তর্গত

মোহনভোগ এলাকার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা বয়স ১৯ বছর বয়সী সাগর মিঞা এক যুবক ব্যাগ ভর্তি গাঁজা নিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করে।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

উদয়পুর রেল স্টেশনের প্লেট ফর্মে প্রবেশ করার পর রেল পুলিশের সন্দেহ দানা বাঁধে। পরবর্তী সময় তাকে রেল পুলিশের কর্মীরা জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ আরো ঘনীভূত হয়।

সাথে সাথে গাঁজা পাচারকারী যুবকটিকে আটক করে রেল পুলিশ। পরে রেল পুলিশ থেকে ঘটনার খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানার ওসি সঞ্জীব লস্করকে।

ঘটনার খবর পেয়ে রাধা কিশোরপুর থানার পুলিশ বাহিনী উদয়পুর রেল স্টেশনে ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে  গাঁজা ওজন পরিমাপ

 করে দেখতে পায় যুবকের কাছে থাকা গাঁজা গুলির ওজন ১২ কেজি। পুলিশ জানিয়েছে গাঁজা গুলির বাজার দর আনুমানিক এক লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন রাধা কিশোরপুর থানার

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

 অফিসার ইনচার্জ সঞ্জীব লস্কর। গাঁজা পাচারকারী মামলায় পুলিশ যুবকটিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

রবিবার সাতসকালে গাঁজা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উদয়পুর রেল স্টেশন জুড়ে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram