BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

ছোট্ট রোদ্রিককে ঘিরে আবেগের ঢেউ, বাড়িতে পৌঁছে যা করল এক সংগঠন

ছোট্ট রোদ্রিককে ঘিরে আবেগের ঢেউ, বাড়িতে পৌঁছে যা করল এক সংগঠন

নিজস্ব প্রতিনিধি , আগরতলা :

মাত্র ২২ মাসের শিশু রোদ্রিক সরকারের জীবন এখন এক কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। যে বয়সে তার হাসি-খেলা আর দুষ্টুমিতে মেতে থাকার কথা,

 সেই বয়সেই গুরুতর লিভারের রোগের সঙ্গে লড়ছে অনঙ্গনগর বৈস্য পাড়ার এই ছোট্ট শিশু।

শ্রমজীবী রাজু সরকারের একমাত্র ছেলে রোদ্রিকের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ। কিন্তু সীমিত আয়ের এই পরিবারের পক্ষে সেই ব্যয় বহন করা সম্ভব নয়।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

তাই ছেলেকে বাঁচাতে সমাজের সকলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন অসহায় বাবা-মা।

পরিবারের এই আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই এগিয়ে আসতে শুরু করেন বহু সহৃদয় মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন।

মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় শনিবার রোদ্রিকের বাড়িতে পৌঁছায় ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যানচালক সংঘ উষা বাজার শাখা শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন সংঘের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন সংঘের সভাপতি গৌতম দেবনাথ, সমাজসেবক দীনেশ সরকার, সমাজসেবক অমল ঘোষসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যানচালক সংঘের উষা বাজার শাখার সভাপতি গৌতম দেবনাথ বলেন, একটি শিশুর জীবন বাঁচাতে সমাজের প্রতিটি মানুষের এগিয়ে আসা উচিত। তিনি সামর্থ্য অনুযায়ী রোদ্রিকের চিকিৎসায় সহযোগিতার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান এবং তিনিও  অসহায় পরিবারটির পাশে আছেন বলে আশ্বাস দেন।

একটি ছোট্ট প্রাণের এই লড়াইয়ে প্রতিটি সহযোগিতাই হতে পারে নতুন আশার আলো। মানবতার হাত যত বেশি প্রসারিত হবে, ততই বাড়বে রোদ্রিকের সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা।

এখন সকলের প্রত্যাশা, মানুষের ভালোবাসা ও সহায়তায় আবারও হাসিমুখে মায়ের কোলে ফিরবে ছোট্ট রোদ্রিক।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram